Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সুরুচিতে অঞ্জলি নুসরত-নিখিলের, তারপর সে কী নাচ সাংসদের!

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর প্রথম পুজো অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। অষ্টমীর সকালে স্বামী নিখিল জৈনকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের মণ্ডপে। সেখানেই অঞ্জলি দিলেন নবদম্পতি। মাঝে নুসরত নিখিল, এক পাশে সুরুচ

সুরুচিতে অঞ্জলি নুসরত-নিখিলের, তারপর সে কী নাচ সাংসদের!

শেষ আপডেট: 6 October 2019 10:59

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের পর প্রথম পুজো অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। অষ্টমীর সকালে স্বামী নিখিল জৈনকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের মণ্ডপে। সেখানেই অঞ্জলি দিলেন নবদম্পতি। মাঝে নুসরত নিখিল, এক পাশে সুরুচির অন্যতম কর্তা তথা রাজ্যের মন্ত্রী অরূপ নিঃশ্বাস এবং অন্য পাশে পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়। অঞ্জলির পরে নুসরত জানান , তিনি প্রতিবারই না খেয়ে অষ্টমীর অঞ্জলি দেন। হাসতে হাসতে বলেন, “এ বার চ্যালেঞ্জ হচ্ছে নিখিলকে সব বাঙালি আচার অনুষ্ঠানগুলি শিখিয়ে দেওয়া।” ভোটের পরই তুরস্কের বোদরুম শহরে বিয়ে সারেন নিখিল-নুসরত। বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় বেশ কিছুটা দেরিতেই শপথ নেন এই তৃণমূল সাংসদ। মেরুন রঙের কাঞ্জিভরম, গা ভর্তি গয়না আর খোঁপায় বাঁধা জুই ফুলের মালা—একেবারে ট্র্যাডিশনাল বাঙালি সাজে সুরুচির মণ্ডপে হাজির হন নুসরত। নিখিলের পরনেও ছিল মেরুন পাঞ্জাবি। অঞ্জলি শেষ হতেই ঢাক আর নাচে মেতে ওঠে সুরুচির মণ্ডপ। শুরুতে অরূপ বিশ্বাস, নিখিল এবং নুসরত—তিনজনেই ঢাক বাজাতে শুরু করেন। কিন্তু খানিকএক্সণ বাজিয়েই কাঠি রেখে দেন নুসরত। তারপর শাড়ির আঁচলটাকে কোমরে বেঁধে সাংসদের সে কী নাচ! অরূপ আর নিখিলের বাজনার সঙ্গে অষ্টমীর সকালে নুসরতের নাচ সুরুচির মণ্ডপের আবহই বদলে দিল। যাওয়ার আগে বললেন, “মায়ের কাছে একটাই চাওয়া। সব বিভেদ দূর হোক। সবাই যেন ভাল থাকে।” https://twitter.com/singhanjali/status/1180740152282378240?s=08

```