Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘কেন এল করোনা’, ভজন গেয়ে আসর মাতাচ্ছেন শিল্পী, হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে শুরু হয়েছে নানা অদ্ভুত এবং উদ্ভট কীর্তিকলাপ। কোথাও জলের দরে বিকোচ্ছে গো-মূত্র, কোথাও বা গোবর। উৎসাহের সঙ্গে একদল মানুষ সেসব কিনে খাওয়ার শুরু করেছেন। কদিন আগে আবার 'গো করোনা গো' বলে স্লো

‘কেন এল করোনা’, ভজন গেয়ে আসর মাতাচ্ছেন শিল্পী, হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়

শেষ আপডেট: 17 March 2020 07:36

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে শুরু হয়েছে নানা অদ্ভুত এবং উদ্ভট কীর্তিকলাপ। কোথাও জলের দরে বিকোচ্ছে গো-মূত্র, কোথাও বা গোবর। উৎসাহের সঙ্গে একদল মানুষ সেসব কিনে খাওয়ার শুরু করেছেন। কদিন আগে আবার 'গো করোনা গো' বলে স্লোগান তুলেছিলেন মোদীর এক মন্ত্রী। চিনের কনসাল জেনারেলকে পাশে নিয়েই প্ল্যাকার্ড হাতে চিৎকার করে স্লোগান তুলতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে। এবার করোভাইরাস নিয়ে ভজনও গেয়ে ফেলেছেন এক শিল্পী। সদ্যই গিয়েছে হোলি উৎসব। এবার করোনাভাইরাসের আতঙ্কে হোলি খেলা নিয়ে নানা সতর্কতা ছিল দেশ জুড়ে। আর হোলিরই একটি অনুষ্ঠানেই শোনা গিয়েছে এই অভিনব ভজন। ঈশ্বরের নাম-গানের বদলে ভজনের লিরিক্সের ছত্রে ছত্রে জায়গা পেয়েছে নোভেল করোনাভাইরাস। দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটি হোলির অনুষ্ঠানে এমন গান গেয়ে তাক লাগিয়েছেন বর্ষীয়ান ভজন গায়ক নরেন্দ্র চঞ্চল। https://www.youtube.com/watch?v=ml9XWt0PIAk তবে কেবল করোনাভাইরাস নয়, ডেঙ্গু-সোয়াইন ফ্লু-চিকুনগুনিয়া সবকিছুই রয়েছে নরেন্দ্র চঞ্চলের এই ভজনে। গানের কথায় বলা হয়েছে, ডেঙ্গু-সোয়াইন ফ্লু-চিকুনগুনিয়া কত কিছুই তো এসেছে এই দেশে। শিরোনামেও থেকেছে তারা। তবে এই করোনাভাইরাস কোথা থেকে এল, গানের মধ্যে বারবার এই প্রশ্নই করতে শোনা গিয়েছে গায়ককে। পাশাপাশি তিনি একথা বলতেও ভোলেননি যে এই ভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য সর্বশক্তিমান ঈশ্বর রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে এই করোনা থিমের ভজন। তবে শুধু করোনার উৎসস্থলই খোঁজেননি নরেন্দ্র চঞ্চল। পাশাপাশি এই সংক্রমণ এড়াতে আমজনতার কী কী করা উচিত সে ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি। সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধোয়া থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার-----সব নিয়েই বলা হয়েছে এই ভজন।

```