
শেষ আপডেট: 21 May 2019 02:47
এভারেস্টে সবচেয়ে বেশিবার ওঠার প্রতিযোগিতায় ছিলেন, আপা শেরপা ও ফুরবা তাশি শেরপা ও কামি রিতা শেরপা। ২১ বার এভারেস্ট জয়ের পর অবসর নেন আপা ও ফুরবা শেরপা। ২০১৭ সালেই আপা ও ফুরবা শেরপাকে কামি রিতা শেরপা ধরে ফেলেন। গতবছর ২২তম এভারেস্ট আরোহণ করে গড়ে ফেলেন বিশ্বরেকর্ড।
নেপালের সলু খুম্বু জেলার থামে গ্রামের ৪৯ বছর বয়সী অভিজ্ঞ পর্বতারোহী কামি রিতা শেরপা। প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন ১৯৯৪ সালের ১৩ মে। তারপর ১৯৯৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি ২৪ বার এভারেস্ট আরোহণ করেছেন। আরোহণ পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কে-টু (১বার) , লোৎসে (১বার), মানসালু ( ২বার), চো-ইউ ( ৮ বার)। ৮০০০ মিটারের শৃঙ্গে ৩৬ বার আরোহণ, এটিও এক অনন্য বিশ্বরেকর্ড।
কাঠমান্ডু থেকে সেভেন সামিট ট্রেকের ম্যানেজিং ডিরেক্টর তাশি লাক্পা শেরপা জনিয়েছেন,
"ভারতীয় পুলিশ দলের মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন-২০১৯ এর গাইড হিসেবে আজ সকাল ৬.৩০ মিনিটে কামি রিতা শেরপা আবার এভারেস্ট ক্লাইম্ব করেন। তিনি নেপালকে আবার গর্বিত করেছেন এবং তাঁর এই কৃতিত্ব পর্বতারোহণের ইতিহাসে একটি সোনালী অধ্যায়"।