Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কলকাতার আকাশে বৃহস্পতি ও শনিকে দেখা গেল একসঙ্গে, ৩৯৭ বছর পর এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: এ হল দুই গ্রহের মহা সম্মিলন! শেষ কবে বৃহস্পতি ও শনিকে দেখা গিয়েছিল এক সঙ্গে? জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন, ৩৯৭ বছর আগে। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করার অল্প কয়েক বছর পর এই দুই গ্রহকে এক সঙ্গে দেখা গেছিল নীল আকাশে। [caption

কলকাতার আকাশে বৃহস্পতি ও শনিকে দেখা গেল একসঙ্গে, ৩৯৭ বছর পর এই প্রথম

শেষ আপডেট: 19 December 2020 17:46

দ্য ওয়াল ব্যুরো: এ হল দুই গ্রহের মহা সম্মিলন! শেষ কবে বৃহস্পতি ও শনিকে দেখা গিয়েছিল এক সঙ্গে? জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন, ৩৯৭ বছর আগে। গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করার অল্প কয়েক বছর পর এই দুই গ্রহকে এক সঙ্গে দেখা গেছিল নীল আকাশে। [caption id="attachment_288295" align="alignnone" width="397"] কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার থেকে ছবিটি তুলেছেন অনুপম নস্কর[/caption] আজ শনিবার কলকাতা থেকে ফের তাদের দেখা গেল। নিচে যে ছবিটি দেওয়া হয়েছে, সেটি কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টারের ছাদ থেকে তোলা। ছবিটি তুলেছেন অনুপম নস্কর। আরও অনেকেই এই ছবি তুলেছেন। গ্রেনিচে রয়াল অবজারভেটরির জ্যোতির্বিদ এড ব্লুমারের কথায়,"আকাশ পরিস্কার থাকলে বৃহস্পতি আর শনি গ্রহকে সবচেয়ে সহজে দেখা যায়," এই গ্রহ দুটির মহা সম্মিলন বলতে বোঝানো হয়, যখন তারা একে অপরের একেবারে সামনাসামনি চলে আসে। অনেক সময় ভ্রম হতে পারে তারা এক হয়ে গেছে। নাকি আলাদাই রয়েছে। এতোটা কাছাকাছি চলে আসে তারা। বিজ্ঞানীরা বলছেন, ২১শে ডিসেম্বর পর্যন্ত তাদের একসঙ্গে দেখা যাবে।। এই দুটি প্রদক্ষিণরত গ্রহ তথা বৃহস্পতি ও শনি মহাকাশে এত কাছাকাছি আসবে যে মনে হবে তারা যেন একে অপরকে স্পর্শ করে আছে। আয়তনের নিরিখে বৃহস্পতি শনির চেয়ে ১.৭৩ গুন বড়। দুই গ্রহের মধ্যে দূরত্ব ৭৩ কোটি কিলোমিটারেরও বেশি। কিন্তু প্রকৃতির কী অসীম খেলা, ২১ ডিসেম্বর এই দুই গ্রহ একে অপরের সঙ্গে মিশে গিয়ে এক হয়ে যাবে বলে মনে হতে পারে। ঘটনা হল, এই দুই গ্রহের কাছাকাছি আসা নিয়ে জ্যোতিষীরাও নানা রকম সম্ভাবনার কথা বলছেন। তবে এ ব্যাপারে অনেক মতান্তর রয়েছে।

```