Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সমাবর্তন মঞ্চে সিএএ-র প্রতিলিপি ছিঁড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রী! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে উঠে স্বর্ণপদক ও শংসাপত্র নিলেন তিনি। তার পরেই সেগুলি হাত থেকে রেখে, দর্শকদের দিকে ঘুরে ছিঁড়ে ফেললেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি। ফের পদক ও শংসাপত্র নিয়ে চলে গেলেন মঞ্চ ছেড়ে। সমাবর্তন অনুষ্ঠানে এমনই এক ঘটনার সা

সমাবর্তন মঞ্চে সিএএ-র প্রতিলিপি ছিঁড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রী! দেখুন ভিডিও

শেষ আপডেট: 24 December 2019 12:25

দ্য ওয়াল ব্যুরো: মঞ্চে উঠে স্বর্ণপদক ও শংসাপত্র নিলেন তিনি। তার পরেই সেগুলি হাত থেকে রেখে, দর্শকদের দিকে ঘুরে ছিঁড়ে ফেললেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি। ফের পদক ও শংসাপত্র নিয়ে চলে গেলেন মঞ্চ ছেড়ে। সমাবর্তন অনুষ্ঠানে এমনই এক ঘটনার সাক্ষী থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম স্থান অধিকারী ছাত্রী দেবস্মিতা চৌধুরীর এই কাণ্ডের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। দেবস্মিতা সমাবর্তন অনুষ্ঠানের আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, নাগরিকত্ব আইন তিনি মেনে নিচ্ছেন না। জনবিরোধী ও সাম্প্রদায়িক এই আইনের বিরুদ্ধে রাষ্ট্রকে প্রশ্ন করতে চান তিনি। প্রতিবাদ করতে চান এই আইনের। শুধু কালো ব্যাজ পরে নয়, সেইসঙ্গে আইনের কাগজটি ছিঁড়েও দেবেন তিনি। সেই মতোই সিএএ-র প্রতিলিপি হাতে নিয়ে মঞ্চে ওঠেন দেবস্মিতা। গ্রহণ করেন পদক ও শংসাপত্র। তার পরে একটু সময় চেয়ে নিয়ে দর্শকদের দিকে ঘোরেন তিনি। ছিঁড়ে ফেলেন ওই কাগজ। মুঠো উঁচিয়ে চিৎকার করে বলেন, "হাম কাগজ নেহি দিখায়েঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ!" দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/roumya.chandra28/videos/2656104321136271/?__tn__=%2CdlCH-R-R&eid=ARAt9xWznB67KWs5MB5EpreY27WjLL3f_4yN5-swd4FWdD8tgBYDf-pjm4FwdIOJSUPFh7TWKbxbkyAM&hc_ref=ARTyZf6mduO_0Gk8iNU7oeUJb1YrJ7cc8Mum1xGqDhEhRfcF1kWypKw3Nb2Ta8nBuWg সিএএ-র প্রতিবাদে কয়েক দিন ধরেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। সমাবর্তনের দিনও সকাল থেকেই শুরু হয় অশান্তি। রাজ্যপাল ও আচার্য জগদীপ ধনকড়কে আগেই বয়কট ঘোষণা করেছিলেন পড়ুয়ারা। তার পরেও রাজ্যপাল সকালে এসে পৌঁছলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করার মুখেই তাঁর গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়া ও অধ্যাপকেরা। তাঁকে কালো পতাকা দেখানো হয়, দেওয়া হয় 'গো ব্যাক' ধ্বনিও। পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। বিরক্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন বন্ধ করার কথা বলেন তিনি। বিক্ষোভের মুখে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকার পর শেষ পর্যন্ত ক্যাম্পাস ছেড়ে চলে যান আচার্য। তাঁকে ছাড়াই হয়ে য়ায় সমাবর্তন অনুষ্ঠান।

```