সোপিয়ানে গুলির লড়াইয়ে খতম ৬ জঙ্গি, মৃত ১ সেনা সহ স্থানীয় বাসিন্দা
দ্য ওয়াল ব্যুরো: সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। রবিবার সাতসকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে চলল গুলি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৬ জঙ্গি। এক সেনা জওয়ান সহ মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দার।
রবিবার সকাল থেকেই চলছিল
শেষ আপডেট: 25 November 2018 03:35
দ্য ওয়াল ব্যুরো: সেনা জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত উপত্যকা। রবিবার সাতসকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে চলল গুলি। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৬ জঙ্গি। এক সেনা জওয়ান সহ মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দার।
রবিবার সকাল থেকেই চলছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। যা বেলা পর্যন্ত গড়ায়। সেনা সূত্রে খবর, নিহত ৬ জঙ্গিই শনিবার রাত থেকে সোপিয়ানে লুকিয়ে ছিল।
https://twitter.com/KashmirPolice/status/1066430278741225474
সোপিয়ান জেলার কাপরান বাটাগুন্ড এলাকায় রবিবার সকালে শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ। সেনাবাহিনী জানাচ্ছে, তল্লাশি অভিযান চালিয়ে ৫ জঙ্গিকে খতম করতে পারলেও, ১ জঙ্গি অনেক্ষণ লুকিয়ে থাকে। তার খোঁজেই গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালায় সেনা। পরে গুলিতে লুকিয়ে থাকা জঙ্গি নিহত হয়।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সমগ্র এলাকা। জঙ্গিরা লস্কর-ই-তৈবার বলে মনে করা হচ্ছে। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে উপত্যকায় ঢুকেছিল জঙ্গিরা বলে খবর। লস্কর জঙ্গিদের অনুপ্রবেশের খবর সেনাদের কাছে ছিলই। সেই সূত্র ধরেই সোপিয়ানে তল্লাশি অভিযান শুরু হয়।
এরই মাঝে তল্লাশি অভিযান ও সেনা জঙ্গি গুলির লড়াইয়ের বিরোধিতা করে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।রবিবারের গুলি যুদ্ধে ফের স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। গুরুতর ভাবে আহত আরও ৩। তাঁদের শ্রীনগরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাধারণের মৃত্যু ঘিরে আবার উপত্যকা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরে রেল পরিষেবা ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে।