Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিরক্ষায় সাহায্যের আশ্বাস, ঘণ্টাখানেক কথা বাইডেন-জেলেনস্কির

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine Conflict) সংঘাত চরমে পৌঁছে গেছে। লাগাতার মিসাইল, বোমা বর্ষণ করে চলেছে রাশিয়া। কিয়েভের (Kiev) রাস্তায় রাস্তায় ঘুরছে রুশ সেনা। ভয়ঙ্কর পরিস্থিতি। ইউক্রেনকে সাহায্য করতে সরাসরি যুদ্ধের পথে যাবে না আমেরিকা (America

ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিরক্ষায় সাহায্যের আশ্বাস, ঘণ্টাখানেক কথা বাইডেন-জেলেনস্কির

শেষ আপডেট: 26 February 2022 04:48

রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine Conflict) সংঘাত চরমে পৌঁছে গেছে। লাগাতার মিসাইল, বোমা বর্ষণ করে চলেছে রাশিয়া। কিয়েভের (Kiev) রাস্তায় রাস্তায় ঘুরছে রুশ সেনা। ভয়ঙ্কর পরিস্থিতি। ইউক্রেনকে সাহায্য করতে সরাসরি যুদ্ধের পথে যাবে না আমেরিকা (America) তা আগেই জানিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তবে সামরিক সরঞ্জাম দিয়ে প্রতিরক্ষায় ইউক্রেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ঘণ্টাখানেক কথা হয়েছে বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কির মধ্যে (Volodymyr Zelenskyy)। টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হয় মার্কিন ও ইউক্রেনের প্রেসিডেন্টের। আমেরিকা বলেছে, প্রতিরক্ষায় সবরকমভাবে সাহায্য করতে রাজি মার্কিন প্রশাসন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র নিন্দা করলেও যুদ্ধে সরাসরি অংশ নেবে না আমেরিকা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও আমেরিকা দুই পরমানু শক্তিধর দেশ সংঘাতে জড়িয়ে পড়লে তা বিশ্বযুদ্ধের আকার নেবে। অন্যদিকে, অর্থনৈতিক দিকও আছে। করোনার কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল। এখন শক্তিধর রাষ্ট্রগুলো যুদ্ধ শুরু করে দিলে অর্থনীতিতে বিপুল ধস নামবে যা কাম্য নয়। তাই আড়াল থেকে ইউক্রেনকে সাহায্য করলেও আমেরিকা কখনওই যুদ্ধের পথে যাবে না। Russia declares war on Ukraine | All you need to know - World News আরও পড়ুন: ভারতীয় ছাত্রদের ফিরিয়ে আনতে উদ্যোগ কেন্দ্রের, রোমানিয়ার উদ্দেশে রওনা দিল বিমান Russia-Ukraine War: यूक्रेन पर रूसी हमले से बढ़ी तीसरे विश्व युद्ध की  आशंका, जानिए पहले বাইডেন আগেই বলেছিলেন, পুতিনের সঙ্গে আর আর কোনও আলোচনার পরিকল্পনার পরিসর নেই। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও ঘোষণা করেন তিনি। বাইডেন রাশিয়ার বিরুদ্ধে নতুন যে নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন, তাতে রয়েছে চারটি বড় ব্যাঙ্কের সম্পত্তি ব্লক করে দেওয়া,  রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করা এবং গোষ্ঠীশাসনে অনুমোদন দেওয়া। বাইডেন দাবি করেন, রাশিয়া কখনও ইউক্রেনে রুশপন্থী নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভাবিত ছিল না। তাই এখন যে কারণ দেখিয়ে তারা ইউক্রেন আক্রমণ করছে তা মোটেই সত্যি নয়।

```