Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

শপথের দিনে বাইডেনের পাশেই থাকবেন পেন্স, নিরাপত্তায় মোড়া হচ্ছে ক্যাপিটল হিল

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র দু’দিন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলছে। হোয়াইট হাউস সূত্রে খবর, গোটা ট্রানজিশন পর্বে বাইডেনকে সাহায্য করছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শপথ গ্রহ

শপথের দিনে বাইডেনের পাশেই থাকবেন পেন্স, নিরাপত্তায় মোড়া হচ্ছে ক্যাপিটল হিল

শেষ আপডেট: 18 January 2021 05:53

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র দু’দিন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। এখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চলছে। হোয়াইট হাউস সূত্রে খবর, গোটা ট্রানজিশন পর্বে বাইডেনকে সাহায্য করছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনেও বাইডেনের ঠিক পাশের আসনেই দেখা যাবে তাঁকে। এদিকে সময় যত এগোচ্ছে চিন্তাও ঘনাচ্ছে। শপথের দিনে ক্যাপিটল হিল গ্রাউন্ডে ফের ট্রাম্প সমর্থকরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ফের তাণ্ডবের শঙ্কায় সতর্ক করা হয়েছে ন্যাশনাল গার্ডকে। আমেরিকার প্রায় ৫০টি রাজ্যে সেনা মোতায়েন করা হচ্ছে। ২০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। কার্যত দুর্গে পরিণত হয়েছে শহরটা। চেক পোস্ট বসানো হচ্ছে জায়গায় জায়গায়। ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এবং আমেরিকান-এর মতো উড়ান সংস্থাগুলি জানিয়েছে, লুকিয়ে কেউ যাতে আগ্নেয়াস্ত্র নিয়ে যেতে না-পারে, তার জন্য যাত্রীদের উপরে কড়া নজর রাখা হচ্ছে। ট্রেনগুলিতেসশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সূত্রের খবর, শপথের দিনে নাকি ওয়াশিংটনের বাইরেই থাকবেন ডোনাল্ড ট্রাম্প। এমনও শোনা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার এয়ার ফোর্সের বেস ওয়ানে বিদায়ী পার্টি করবেন তিনি। তারপেরই কার্যত ওয়াশিংটন ছেড়ে বেড়িয়ে যেতে পারেন। আমেরিকার ইতিহাসে ট্রাম্প হলেন তৃতীয় প্রেসিডেন্ট যাঁকে ইমপিচ করা হচ্ছে। আমেরিকার সংবিধানে বলা হয়েছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভে যদি কোনও প্রেসিডেন্টকে ইমপিচ করা হয়, তা হলেও তিনি নিজের পদে থাকতে পারেন। এরপর সেনেট স্থির করবে পরবর্তী পদক্ষেপ। প্রেসিডেন্ট যদি দেশবিরোধী কাজ করেন, কিংবা অন্য কোনও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তাহলে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব আনা যেতে পারে মার্কিন কংগ্রেসে। এর আগে যে দুই প্রেসিডেন্টকে হাউস অব রিপ্রেজেন্টেটিভস ইমপিচ করেছিল, তাঁরা হলেন বিল ক্লিনটন ও অ্যান্ড্রু জনসন। তাঁরা দু'জনেই রেহাই পেয়েছিলেন সেনেটে। তবে ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রমী। তিনি একবার নয়, দু’ বার ইমপিচমেন্টের মুখোমুখি হচ্ছেন। তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর গুরুতর অভিযোগ রয়েছে। তাঁরই উস্কানিতে খোদ ক্যাপিটল বিল্ডিংয়ে চড়াও হয়ে তাণ্ডব চালিয়েছে ট্রাম্প-সমর্থকরা। সেনেট সদস্যদের ওপর হামলা হয়েছে, গুলি চলেছে, প্রাণও গেছে পাঁচ জনের। আমেরিকার ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন।

```