Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

করোনাভাইরাস আতঙ্ক: ভারত-সহ ১৪টি দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করল কাতার

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস আতঙ্কে ভারত-সহ মোট ১৪টি দেশ থেকে সাময়িক ভাবে প্রবেশ নিষিদ্ধ করল কাতার। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে বাংলাদেশ, চিন, মিশর, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্

করোনাভাইরাস আতঙ্ক: ভারত-সহ ১৪টি দেশ থেকে প্রবেশ নিষিদ্ধ করল কাতার

শেষ আপডেট: 9 March 2020 10:48

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস আতঙ্কে ভারত-সহ মোট ১৪টি দেশ থেকে সাময়িক ভাবে প্রবেশ নিষিদ্ধ করল কাতার। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছে বাংলাদেশ, চিন, মিশর, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ড। একটি বিবৃতি দিয়ে কাতার প্রশাসন একথা জানিয়েছে। তারা বলেছে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া আটকাতেই তাদের এই পদক্ষেপ। সূত্রের খবর, ভারতে উড়ান বন্ধ করে দিচ্ছে কাতার। রাজধানী দিল্লি-সহ ভারতের ১৩টি শহরে সপ্তাহে ১০২টি উড়ান চলে দোহা থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই সব দেশ থেকে আগত ব্যক্তি যদি তাঁদের ভিসা অন অ্যারাইভ্যাল থাকে বা কাজের পারমিট থাকে, তাঁরা যদি সাময়িক ভাবে আসতে চান বা বাসিন্দা হন তাহলেও তাঁদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আগেই ইতালি-সহ বেশ কয়েকটি দেশ থেকে আসার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কাতার। কাতার এয়ারওয়াজের উড়ানের ব্যাপারে এখনও কোনও বিজ্ঞপ্তি পাওয়া যায়নি। ইতিমধ্যেই ভারত-সহ ছ’টি দেশ থেকে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত।

```