Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আজ থেকে রেলের রিজার্ভেশনের নিয়ম বদলে যাচ্ছে, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের কারণে রিজার্ভেশন পদ্ধতিতে বেশ কিছু বদল এনেছিল ভারতীয় রেল। কিন্তু আনলকের পঞ্চম পর্বে, আজ শনিবার থেকে রিজার্ভেশন সংক্রান্ত পুরনো নিয়মই বলবৎ করছে রেল। যাত্রীদের সুরাহা দেওয়ার জন্য রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন ছ

আজ থেকে রেলের রিজার্ভেশনের নিয়ম বদলে যাচ্ছে, জেনে নিন

শেষ আপডেট: 10 October 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের কারণে রিজার্ভেশন পদ্ধতিতে বেশ কিছু বদল এনেছিল ভারতীয় রেল। কিন্তু আনলকের পঞ্চম পর্বে, আজ শনিবার থেকে রিজার্ভেশন সংক্রান্ত পুরনো নিয়মই বলবৎ করছে রেল। যাত্রীদের সুরাহা দেওয়ার জন্য রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে দ্বিতীয় রিজার্ভেশন তালিকা ঝোলানো হবে। কোভিড পর্বে প্যাসেঞ্জার ট্রেন চলার শুরুর সময়ে এই নিয়ম বদল করা হয়েছিল। এতদিন পর্যন্ত দু'ঘণ্টা আগে এই তালিকা ঝোলানো হচ্ছিল। কিন্তু আজ থেকে কোভিড পূর্ববর্তী অবস্থার নিয়ম ফের শুরু হচ্ছে। কোভিড পরিস্থিতির কারণে চার ঘণ্টা আগে রিজার্ভেশনের প্রথম তালিকা ঝোলানো হচ্ছিল। তারপর বুকিং, বাতিল, ওয়েটিং লিস্ট অনুযায়ী দ্বিতীয় তালিকা টাঙানো হচ্ছিল দু'ঘণ্টা আগে। আজ থেকে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের দু'ঘণ্টা আগে টাঙানো হবে প্রথম রিজার্ভেশন তালিকা। এবং আধঘণ্টা আগে দ্বিতীয় তালিকা দেবে রেল। প্রথম তালিকার পর বুকিংয়ের সুযোগ থাকলে অনলাইন অথবা পিআরএস কাউন্টার থেকে তা করা যাবে। টিকিট বাতিল করলে রিফান্ড পাওয়ার যে নিয়ম রয়েছে তা-ই কার্যকর হবে। ভারতীয় রেল জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা ভেবে বিভিন্ন জোন রেল বোর্ডের কাছে এই প্রস্তাব পাঠিয়েছিল। তা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ মার্চ থেকে যাত্রীবাহী সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়। ১ মে থেকে বিশেষ বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশাল চলা শুরু হয়। ধাপে ধাপে তার সংখ্যা বাড়ানো হয়। এখনও সব ট্রেন চালু হয়নি। বন্ধ লোকাল ট্রেনও। এর মধ্যেই পুরনো রিজার্ভেশন বিধি ফিরিয়ে আনল রেল।

```