Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী, দিল্লিতে জারি বন্যা সতর্কতা

দ্য ওয়াল ব্যুরো: বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। দিল্লিতে জারি হয়েছে সতর্কতা। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে হিমাচল প্রদেশে। দেখা দিয়েছে ধস এবং হড়পা বানও। কেবল হিমাচল নয় প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছে জম্মু এবং কাশ্মীরের বিস্তীর্ণ অ

বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী, দিল্লিতে জারি বন্যা সতর্কতা

শেষ আপডেট: 28 September 2018 04:53

দ্য ওয়াল ব্যুরো: বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদী। দিল্লিতে জারি হয়েছে সতর্কতা। গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে হিমাচল প্রদেশে। দেখা দিয়েছে ধস এবং হড়পা বানও। কেবল হিমাচল নয় প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছে জম্মু এবং কাশ্মীরের বিস্তীর্ণ অংশও। তালিকায় রয়েছে পাঞ্জাব এবং হরিয়ানাও। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেই হরিয়ানার হাথিনী কুণ্ড জলাধার থেকে বৃহস্পতিবার জল ছাড়া হয়েছে। আর এর ফলেই জলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যমুনা নদীতে। বিপদসীমার উপর দিয়ে বইছে এই নদী। দিল্লিতে জারি হয়েছে বন্যা সতর্কতা। সতর্কতা জারি হয়েছে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলেও। ইতিমধ্যেই নিচু এলাকা থেকে কমপক্ষে ৬০০ জন মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। যমুনা নদীর জল বাড়তে থাকায় নিচু এলাকাগুলির জন্য নৌকাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কয়েক সপ্তাহ আগেই উত্তর ভারতে ভারী বৃষ্টির ফলে যমুনা নদীর জল স্বাভাবিক মাত্রা অতিক্রম করেছিল। তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। সেই রেশ কাটার আগেই ফের বন্যা সতর্কতা জারি হলো রাজধানীতে।

```