Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৬০ ঘণ্টা পার, এখনও গভীর কূপেই আটকে ২ বছরের সুজিত, হারিয়েছে জ্ঞান

দ্য ওয়াল ব্যুরো: আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। তবে ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি ছোট্ট সুজিতকে। গভীর কূপেই এখনও আটকে রয়েছে ২ বছরের ওই শিশু। জানা গিয়েছে, প্রথমে বাচ্চাটি ২৬ ফুট গভীরে আটকে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখন প্র

৬০ ঘণ্টা পার, এখনও গভীর কূপেই আটকে ২ বছরের সুজিত, হারিয়েছে জ্ঞান

শেষ আপডেট: 28 October 2019 05:00

দ্য ওয়াল ব্যুরো: আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। তবে ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি ছোট্ট সুজিতকে। গভীর কূপেই এখনও আটকে রয়েছে ২ বছরের ওই শিশু। জানা গিয়েছে, প্রথমে বাচ্চাটি ২৬ ফুট গভীরে আটকে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখন প্রায় ৭০ ফুট গভীরে চলে গিয়েছে শিশুটি। বারবার জ্ঞান হারাচ্ছে সে। তবে প্রাণ রয়েছে এখনও। শিশুটি যাতে কূপের আরও গভীরে না চলে যায় সে জন্য তাকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।  দড়ি ফেলে হাতের মধ্যে ফাঁস লাগিয়ে বাচ্চাটিকে উপরে তুলে আনার চেষ্টা করেছিলেন উদ্ধারকারী দলের কর্মীরা। কিন্তু তখনই ঘটে বিপত্তি। হাতের বাঁধন আলগা হয়ে আরও নীচে চলে যায় সুজিত উইলসন। যে গভীর কূপে বাচ্চাটি আটকে রয়েছে তার পাশেই সমান্তরাল ভাবে আর একটি সুড়ঙ্গ খোঁড়া হয়েছে। পরিকল্পনা রয়েছে এই সুড়ঙ্গ দিয়েই বাচ্চাটির কাছে পৌঁছবেন উদ্ধারকারী কর্মীরা। তারপর উপরে তুলে আনা হবে তাকে। কিন্তু জমি অত্যন্ত রুক্ষ এবং পাথুরে হওয়ার নতুন সুড়ঙ্গ কাটার কাজ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। শিশুটির নিরাপত্তার খাতিরে মাঝপথে বেশ কয়েকবার কাজ বন্ধ করতেও হয়েছে। https://twitter.com/RahulGandhi/status/1188398530127261698 গত শুক্রবার এই ঘটনা ঘটেছিল তামিলনাড়ুর ত্রিচিতে। বাড়ির সামনেই খেলা করছিল ছোট্ট সুজিত। হঠাৎই অসাবধানতায় ওই গভীর কূপে পড়ে যায় সে। কেউ আশেপাশে না থাকায় প্রথমে ব্যাপারটা কারও নজরেই আসেনি। টনক নড়তেই খবর দেওয়া হয় পুলিশ এবং এনডিআরএফ-এর টিমকে। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। রাজ্যের উদ্ধারকারী দলের সঙ্গে একজোট হয়ে কাজ শুরু করেন এনডিআরএফ কর্মীরা। তবে জোরকদমে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও নানা প্রতিকূলতার কারণে এখনও বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ছোট্ট সুজিত যাতে সুস্থ ভাবে ফিরে আসে সে জন্য প্রার্থনায় সামিল হয়েছে গোটা দেশ। বাচ্চাটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী এবং দুই দক্ষিণী অভিনেতা রজনীকান্ত ও কমল হাসান। কবে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হয় সেটাই এখন দেখার। পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8/

```