Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বড় ছেলের ডিভোর্স নিয়ে লালুর ঘরে অশান্তি তুঙ্গে, ছট পুজো করবেন না রাবড়িও

দ্য ওয়াল ব্যুরো: হানিমুন পিরিয়ড কাটার আগেই ডিভোর্সের তোড়জোড়! কোর্টে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আইনজীবী। “হুজুর আমার মক্কেলকে কটা দিনের জন্য প্যারোলে মুক্তি দিন। বড় ছেলের বিয়েটা

বড় ছেলের ডিভোর্স নিয়ে লালুর ঘরে অশান্তি তুঙ্গে, ছট পুজো করবেন না রাবড়িও

শেষ আপডেট: 10 November 2018 06:54

দ্য ওয়াল ব্যুরো: হানিমুন পিরিয়ড কাটার আগেই ডিভোর্সের তোড়জোড়! কোর্টে আবেদন জানিয়েছিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের আইনজীবী। “হুজুর আমার মক্কেলকে কটা দিনের জন্য প্যারোলে মুক্তি দিন। বড় ছেলের বিয়েটা দেখতে চান উনি।” ছেলের বিয়ে বলে কথা! বিচারকও একটি শুনানিতেই আরজেডি সুপ্রিমোর প্যারোলের সম্মতি দিয়েছিলেন। রাঁচির সংশোধনাগার থেকে লালু যাদবও বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে দেখতে ফিরেছিলেন পাটনার বাড়িতে। আশীর্বাদ করেছিলেন নবদম্পতিকে। গত ১২ মে মহা ধুমধামে ছেলের বিয়ে দেওয়ার পর ছ’মাস কেটেছে কি কাটেনি তেজপ্রতাপ বলতে শুরু করে দিয়েছেন, ‘ভাল্লাগছে না।’ ছ’মাসের মধ্যেই ঐশ্বর্য রাইয়ের প্রতি মোহভঙ্গ হয়েছে তাঁর। ফাইল করে দিয়েছেন ডিভোর্সের পিটিশনও। আর এই নিয়ে যাদবকুলে ঘোর অশান্তি। আর সেই অশান্তির কারণে ঘর ছেড়েছেন লালু-রাবড়ির বড় ছেলে তেজপ্রতাপ। [caption id="attachment_50527" align="aligncenter" width="600"] ভাই তেজস্বী এবং মা রাবড়িদেবীর সঙ্গে তেপ্রতাপ এবং ঐশ্বর্য [/caption] আরও পড়ুন: ইতালিতে বিয়ে সারতে হাসি হাসি মুখে উড়লেন দীপিকা-রণবীর কয়েক হাজার নিমন্ত্রিত। এলাহি আয়োজন। আলো, আতসবাজির রোশনাইয়ে বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে তেজ প্রতাপের বিয়ে দিয়েছিলেন লালু। এর মধ্যে প্যারোল কাটিয়ে চারা ঘোটালা (পশুখাদ্য কেলেঙ্কারি) মামলায় দোষী সাব্যস্ত লালু ফিরেও গিয়েছেন রাঁচির জেলে। এই অশান্তিতে মানসিক টানাপোড়েনে অসুস্থ হয়ে পড়েছেন রাবড়িদেবীও। জানা গিয়েছে ছট পুজোও করবেন না তিনি। প্রতিবারই মহা ধুমধামের সঙ্গে ছট পুজো করতেন রাবড়ি। এ বার সেটাও করছেন না মনের দুঃখে। [caption id="attachment_50523" align="aligncenter" width="759"] ঐশ্বর্য-তেজপ্রতাপের আংটিবদল [/caption] তেজপ্রতাপ আপাতত রয়েছেন হরিদ্বারে। দু’দিন আগেই তিনি ছিলেন বারাণসীতে। গিয়েছিলেন বৃন্দাবনেও। পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, তাঁর ডিভোর্সের প্রস্তাব না মানলে তিনি আর ঘরে ফিরবেন না। তেজপ্রতাপের অভিযোগ, তাঁদের পরিবারের ভিতর কিছু ‘দুর্যোধন’ রয়েছে। যাঁদের জন্যই তাঁর দাম্পত্যে অশান্তি। কিন্তু কারা তাঁরা? এক আরজেডি নেতার কথায়, “এই ‘দুর্যোধন’রা হলো তাঁর তিন তুতো ভাই। যাঁরা তেজপ্রতাপকে রাজনীতির মাঠ থেকে সাইড লাইনে সরিয়ে দিয়েছে। তাই তেজপ্রতাপও চান, ওঁদের পরিবার থেকে আউট করে দিতে।” দাদার ডিভোর্সের পিটিশন নিয়ে সাংসারিক অশান্তি এমন জায়গায় গিয়েছে যে, শুক্রবার ভাই তেজস্বীর জন্মদিনও পালন হয়নি। বিহারের বিরোধী দলনেতা তথা লালু-রাবড়ির ছোট ছেলে জন্মদিনের দিন পাটনাতেই ছিলেন না বলে জানা গিয়েছে। সে যাই হোক না কেন, তেজপ্রতাপের তেজের কাছে এখন সবকিছুই ম্রিয়মাণ। তাঁর একটাই কথা, ‘ডিভোর্সই চাই।’

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```