Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রেললাইনে দাঁড়িয়ে সেলফি, ট্রেন দেখে পাশের লাইনে ঝাঁপ, পিষে দিল আর এক ট্রেন

দ্য ওয়াল ব্যুরো: সর্বনাশা সেলফি! রেললাইনের ধারে দাঁড়িয়ে নিজস্বী তুলছিল চার কিশোর। আচমকাই খেয়াল করে ট্রেন আসছে। বিন্দুমাত্র না ভেবেই পাশের লাইনে ঝাঁপ দেয় তিনজন। কিন্তু তারা খেয়ালই করেনি যে ওই লাইনেও আসছিল আর একটি ট্রেন। মুহূর্তেই ছিন্নভিন্ন

রেললাইনে দাঁড়িয়ে সেলফি, ট্রেন দেখে পাশের লাইনে ঝাঁপ, পিষে দিল আর এক ট্রেন

শেষ আপডেট: 1 May 2019 08:57

দ্য ওয়াল ব্যুরো: সর্বনাশা সেলফি! রেললাইনের ধারে দাঁড়িয়ে নিজস্বী তুলছিল চার কিশোর। আচমকাই খেয়াল করে ট্রেন আসছে। বিন্দুমাত্র না ভেবেই পাশের লাইনে ঝাঁপ দেয় তিনজন। কিন্তু তারা খেয়ালই করেনি যে ওই লাইনেও আসছিল আর একটি ট্রেন। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে গেল তিনটি তাজা প্রাণ। চতুর্থজনের অবশ্য কপাল ভালো। কোনওমতে অন্য পাশের লাইনে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছে সে। পুলিশ জানিয়েছে, পানিপথে একটি বিয়েবাড়িতে এসেছিল এই চার কিশোর। কিন্তু বিয়েবাড়ির মজা-আনন্দের মাঝেই ঘটে গেল এমন অঘটন। যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজনের বয়স ১৮ এবং অন্যজনের ১৯। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা অবশ্য এই প্রথম নয়। খবরের কাগজ থেকে টেলিভিশন হামেশাই নজরে আসে এমন অঘটনের খবর। কেউ সেলফি তুলতে গিয়ে নদীতে তলিয়ে গিয়েছেন। কেউ বা সেলফি তুলতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন। এমনকী খাদের ধারে দাঁড়িয়ে ছবি তুলতেও বুক কাঁপে না সেলফির নেশায় বুঁদ জেন ওয়াইয়ের। এইমস-এর একটি রিপোর্টে (২০১৮ সালের) দেখা গিয়েছে, ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে গোটা বিশ্বে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ জনের। তবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। তালিকায় রয়েছে রাশিয়া, আমেরিকা এবং পাকিস্তানও। তবে কেবল বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলাই নয়, পশুপাখিদের সঙ্গে সেলফি তোলার হিড়িকও ভারতবাসীর মধ্যে কিছু কম নেই। ওড়িশায় হাতির ছানার সঙ্গে ছবি তুলতে যাওয়ায় বেজায় ক্ষেপে গিয়ে এক মা হাতি শুঁড়ে পেঁচিয়েই মেরে ফেলেছিল এক প্রাপ্তবয়স্ককে। এমনকী বঙ্গেও মিলছে এমন নিদর্শন। মরণাপন্ন চিতাবাঘের চিকিৎসা না করে তাঁকে ঘিরে সেলফি তুলতে উন্মত্ত জনতার ভিড়ের ছবি কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল দুনিয়ায়। এমনকী বাঘ-সিংহের খাঁচায় ঢুকে সেলফি তুলতেও পিছপা হন না উৎসাহী জনতা।

```