বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিগ্রহের মুখে স্বামী অগ্নিবেশ
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে গিয়েছিলেন স্বামী অগ্নিবেশ। অভিযোগ সেখানে মিলল ঘাড়ধাক্কা। একদল কর্মী সমর্থক রীতিমতো মারতে মারতে তাড়া করলেন তাঁকে। প্রাণভয়ে পা
শেষ আপডেট: 17 August 2018 08:41
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাতে দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে গিয়েছিলেন স্বামী অগ্নিবেশ। অভিযোগ সেখানে মিলল ঘাড়ধাক্কা। একদল কর্মী সমর্থক রীতিমতো মারতে মারতে তাড়া করলেন তাঁকে। প্রাণভয়ে পালালেন স্বামী অগ্নিবেশ।
শুক্রবার ১টা নাগাদ বিজেপি'র সদর দফতরে যান স্বামী অগ্নিবেশ। সেখানেই তাঁর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। একটি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা যাচ্ছে গেরুয়া পরিহিত স্বামী অগ্নিবেশ ছুটছেন। তাঁর পেছনে তাঁকে মারার জন্য ছুটছেন একদল লোক। সেখানে মহিলাও আছে। কেউ তাঁর মাথার পাগড়ি খুলে নিচ্ছেন। একজন মহিলা তাঁকে মারার জন্য নিজের চপ্পল হাতে নিয়েছেন। তার মধ্যেই একজন অগ্নিবেশকে আক্রমণকারীদের হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছেন।
https://www.youtube.com/watch?v=qzS-EdqJt-s
এর আগেও ১৭ জুলাই ঝাড়খণ্ডের পাকুরে একদল লোকের হাতে মার খান স্বামী অগ্নিবেশ। অভিযোগ ঝাড়খণ্ডের বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা সেখানে তাঁকে মারধর করেন। তাঁর জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়। এমনকী তাঁর হাজার মিনতির পরেও নাকি মারধর থামায়নি উন্মত্ত জনতা।

কিন্তু কেন বারবার স্বামী অগ্নিবেশের উপর এই আক্রমণ?
পাকুরের ঘটনার পর বিজেপি'র তরফে জানানো হয়, স্বামী অগ্নিবেশকে মারধরের সঙ্গে বিজেপি'র কেউ যুক্ত নয়। কিন্তু স্বামী অগ্নিবেশের যা ট্র্যাক রেকর্ড তাতে এই ধরণের ঘটনা অবাক করার মতো নয়। বহুবার নানা ধরণের বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে স্বামী অগ্নিবেশের বিরুদ্ধে। এমনকী গেরুয়া পরে তিনি গোমাংস খাওয়ার কথা বলেন, বলেও অভিযোগ। তাই বিভিন্ন হিন্দু সংগঠনগুলি বহু ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এনেছে।
অন্যদিকে স্বামী অগ্নিবেশের বক্তব্য, তিনি বিভিন্ন হিন্দু সংগঠনের তুলনায় অনেক বেশি হিন্দু। তাই তাঁকে কেউ সহ্য করতে না পেরে মারধর করে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও কেউ ব্যবস্থা নেয় না বলে ক্ষোভ স্বামী অগ্নিবেশের।