Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এইমসের রিপোর্ট নিয়ে সংশয় সুশান্তের পরিবারের, ফরেনসিক বিশেষজ্ঞের অডিও টেপের স্পষ্ট ব্যখ্যা চাইলেন অভিনেতার দিদি

দ্য ওয়াল ব্যুরো: খুন হননি সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যাই করেছেন অভিনেতা। সম্প্রতি নিজেদের রিপোর্টে এমনটাই দাবি করেছে দিল্লি এইমসের ফরেনসিক বিশেষজ্ঞদের দল। এই মর্মেই সিবিআই-কে রিপোর্টও জমা দিয়েছে তারা। তবে সিবিআইয়ের তরফে এখনও চূড়ান্ত রিপোর্ট

এইমসের রিপোর্ট নিয়ে সংশয় সুশান্তের পরিবারের, ফরেনসিক বিশেষজ্ঞের অডিও টেপের স্পষ্ট ব্যখ্যা চাইলেন অভিনেতার দিদি

শেষ আপডেট: 5 October 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো: খুন হননি সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যাই করেছেন অভিনেতা। সম্প্রতি নিজেদের রিপোর্টে এমনটাই দাবি করেছে দিল্লি এইমসের ফরেনসিক বিশেষজ্ঞদের দল। এই মর্মেই সিবিআই-কে রিপোর্টও জমা দিয়েছে তারা। তবে সিবিআইয়ের তরফে এখনও চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়নি। যদিও এইমসের রিপোর্ট প্রসঙ্গে সংশয় প্রকাশ করেছে সুশান্তের পরিবার এবং তাদের আইনজীবী। সমস্যার সূত্রপাত এইমসের বিশেষজ্ঞদের টিমের প্রধান ডক্টর সুধীর গুপ্তার একটি অডিওটেপ নিয়ে। যেখানে নাকি ফরেনসিক বিশেষজ্ঞকে বলতে শোনা গিয়েছে যে সুশান্ত খুন হয়েছেন। ডক্টর গুপ্তা ওই অডিওটেপে নাকি সংশয় প্রকাশ করেছেন সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও। এমনটাই দাবি করেছে প্রয়াত অভিনেতার পরিবার এবং রাজপুত পরিবারের আইনজীবী। টুইটারে এই অডিওটেপ এবং বর্তমানে সুশান্তের মৃত্যু নিয়ে এইমসের অবস্থান প্রসঙ্গে স্পষ্টতার দাবি করেছেন অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি। অর্থাৎ ডক্টর গুপ্তার মন্তব্যের এমন এমন ইউ-টার্নের কারণ কী সেটাই স্পষ্ট করে জানতে চেয়েছেন শ্বেতা। পাশাপাশি সূত্রের খবর, এইমসের বিশেষজ্ঞদের দল পরিবর্তন করে নতুন করে তদন্তের জন্যেও নাকি আবেদন জানাবেন সুশান্তের পরিবার। প্রসঙ্গত, রাজপুত পরিবারের আইনজীবী বিকাশ সিং এর আগে দাবি করেছিলেন যে এইমসের এক ফরেনসিক বিশেষজ্ঞ তাঁকে বলেছেন যে ছবি দেখেই এটা স্পষ্ট যে সুশান্ত আত্মহত্যা করেননি। তবে তখনও এইমস চূড়ান্ত রিপোর্ট পেশ করেনি। এর পরবর্তী সময়ে এইমসের বিশেষজ্ঞরা জানিয়ে দেন "গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু হয়েছে সুশান্তের। বিষক্রিয়ায় মৃত্যু বা অভিনেতা খুন হয়েছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। একমাত্র গলায় ফাঁস ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অভিনেতার দেহে।" অথচ সূত্রের খবর, প্রাথমিক ভাবে কুপার হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান এবং তদন্তকারী বিশেষজ্ঞ দলের পুরোধা ডক্টর সুধীর গুপ্তা। ময়ান্তদন্তের রিপোর্টে মৃত্যুর সময় লেখা না থাকা নিয়ে সে সময় প্রশ্ন তুলেছেন ডক্টর গুপ্তা। তাহলে আচমকা কেন ডক্টর গুপ্তার বয়ানে এমন বদল এল সেটাই এখন নতুন করে নানা প্রশ্ন তুলে দিচ্ছে। তবে মুম্বই শহরের পুলিশ কমিশনার পরমবীর সিং গতকাল বলেছেন যে তদন্তের পর তারা যে কথা বলেছিলেন সেটাই প্রমাণিত হয়েছে। পরমবীরের কথায়, “কেউ কেউ তদন্তের কিচ্ছু না জেনে আমাদের নিশানা বানিয়ে ফেলেছিলেন।” তিনি আরও বলেছেন, মুম্বই পুলিশ পেশাদারিত্বের সঙ্গেই তদন্ত করেছিল। আর কুপার হাসপাতালের চিকিৎসকরাও তাঁদের দায়িত্ব সঠিক ভাবেই পালন করেছিলেন। উল্লেখ্য, মৃত্যুর পর কুপার হাসপাতালেই আনা হয়েছিল সুশান্তকে। সেখানেই তাঁর ময়নাতদন্ত হয়। রিপোর্টে বলা হয়েছিল গলায় ফাঁস লাগার ফলে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। গতকাল কুপার হাসপাতালের মতামতকে সমর্থন করেছে এইমস। অর্থাৎ মুম্বই পুলিশের কথাই প্রমাণিত হয়েছে।

```