Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে সিবিআই, 'ক্রাইম সিন' পুনর্নির্মাণ করবেন তদন্তকারী আধিকারিকরা

দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। সেদিন ঠিক কী হয়েছিল তা পুনর্নিমান করে দেখতে শনিবার দুপুরে বান্দ্রার ওই ফ্ল্যাটে পৌঁছেছে সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের ওই টিমে রয়েছেন ফরেন্সিক বিশ

সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে সিবিআই, 'ক্রাইম সিন' পুনর্নির্মাণ করবেন তদন্তকারী আধিকারিকরা

শেষ আপডেট: 22 August 2020 11:07

দ্য ওয়াল ব্যুরো: গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের দেহ। সেদিন ঠিক কী হয়েছিল তা পুনর্নিমান করে দেখতে শনিবার দুপুরে বান্দ্রার ওই ফ্ল্যাটে পৌঁছেছে সিবিআইয়ের তদন্তকারী দল। ১০ সদস্যের ওই টিমে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরাও। সূত্রের খবর, মুম্বই পুলিশের তরফেও সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে হাজির হয়েছেন কয়েকজন আধিকারিক। গত বুধবার সুপ্রিম কোর্ট রায় দেয় যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করবে সিবিআই। এরপর গতকাল অর্থাৎ শুক্রবার মুম্বই আসে সিবিআইয়ের তদন্তকারী দল। ইতিমধ্যেই সুশান্তের রাঁধুনি নীরজ সিংকে জেরা করেছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। গতকাল এবং আজ মোট দু'বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আজ বান্দ্রার ফ্ল্যাটেও তাঁকে নিয়ে গিয়েছেন সিবিআই কর্তারা। অন্যদিকে আজ শনিবার সুশান্তের বন্ধু এবং ফ্ল্যাটের পার্টনার সিদ্ধার্থ পিঠানিকেও জেরা করেছে সিবিআই। তাঁকেও নিয়ে যাওয়া হয়েছে বান্দ্রার ফ্ল্যাটে। https://twitter.com/ANI/status/1297118428839284736?s=19 জানা গিয়েছে, শনিবার দুপুর আড়াইটে নাগাদ কমপক্ষে সাতটি গাড়িতে করে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে পৌঁছন সিবিআই আধিকারিকরা। তদন্তকারী আধিকারিকরা যে ক্রাইম আইন পুনর্নির্মাণ করবেন তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে সুশান্তের মৃত্যুর তদন্তভার পাওয়ার পর আর সময় নষ্ট করতে চান না তদন্তকারী আধিকারিকরা। https://twitter.com/ANI/status/1297097016166686721?s=19 অন্যদিকে সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখছে এইমসের চারজন ফরেন্সিক বিশেষজ্ঞের টিম। এই দলের পুরোধা এইমসের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর সুধীর গুপ্তা। এর আগেও বহু হাই প্রোফাইল মামলায় তিনি সিবিআইয়ের সঙ্গে কাজ করেছেন। ডক্টর গুপ্তা জানিয়েছেন অব নথি খতিয়ে দেখে আগামী ২৭ অগস্ট তাঁর দলের বাকি তিন সদস্যের সঙ্গে মুম্বই আসবেন। https://twitter.com/ANI/status/1297101795395682307?s=19 ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা মুম্বই পুলিশের সঙ্গে দেখা করেছেন। সুশান্তের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশ এতদিন যা তথ্য সংগ্রহ করেছে, অর্থাৎ যাবতীয় খুঁটিনাটি নিজেদের সংগ্রহে নিয়েছে সিবিআই। পাশাপাশি প্রয়াত অভিনেতার ফোন, ল্যাপটপ, ডায়েরি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হওয়া আর্থিক লেনদেন সবই খতিয়ে দেখবেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।

```