Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নানা পাটেকর অভদ্র, কিন্তু যৌন হেনস্থাকারী নন : রাজ ঠাকরে

দ্য ওয়াল ব্যুরো: #Me Too বিতর্কে এ বার মুখ খুললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। নানা পাটেকর অভদ্র হলেও যৌন হেনস্থার মতো কাজ তিনি করবেন, একথা মানতে রাজি নন রাজ ঠাকরে। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এক সাক্ষাৎকারে ঠাকরে বলেন, "

নানা পাটেকর অভদ্র, কিন্তু যৌন হেনস্থাকারী নন : রাজ ঠাকরে

শেষ আপডেট: 18 October 2018 11:54

দ্য ওয়াল ব্যুরো: #Me Too বিতর্কে এ বার মুখ খুললেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। নানা পাটেকর অভদ্র হলেও যৌন হেনস্থার মতো কাজ তিনি করবেন, একথা মানতে রাজি নন রাজ ঠাকরে। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে এক সাক্ষাৎকারে ঠাকরে বলেন, " আমি জানি নানা পাটেকর অভদ্র। উনি বিভিন্ন সময়ে অদ্ভুত অদ্ভুত কাণ্ড করেন। কিন্তু তাই বলে তিনি একজন অভিনেত্রীর যৌন হেনস্থা করবেন, এ কথা বিশ্বাস হয় না।" তবে মহিলাদের উপর হেনস্থা নিয়ে এই যে #Me Too আন্দোলন শুরু হয়েছে সেটা চলা উচিত বলেই মনে করেন এমএনএস প্রধান। কিন্তু শুধুমাত্র টুইটারে এই আন্দোলন করলে হবে না বলে জানিয়েছেন তিনি। রাজ ঠাকরে এ দিন বলেন, "মহিলাদের সম্মান রক্ষার দাবিতে আন্দোলন অবশ্যই করা উচিত। তবে তা শুধুমাত্র টুইটার বা সোশ্যাল মিডিয়ায় মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়। তাঁদের যদি মনে হয় তাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কাছে এসে নিজেদের অভিযোগ বলুন। আমরা ব্যবস্থা নেব।" অবশ্য এই প্রসঙ্গে তনুশ্রী দত্ত ও বর্তমান কেন্দ্রীয় সরকারের উপরেও আঙুল তোলেন রাজ ঠাকরে। তিনি বলেন, " কারও উপর যৌন হেনস্থা হলে তাঁর উচিত সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা। ১০ বছর পর সেই প্রসঙ্গ তুলে আনার মানে হয় না। দেখে তো মনে হচ্ছে সরকার তেলের দাম, টাকার মূল্য পড়ে যাওয়া বা বেকারত্বের মতো বিষয় থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য এই #Me Too আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছে।" নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ করার সময় তনুশ্রী দত্ত এমএনএসের উপরেও অভিযোগ এনেছিলেন যে নানা'র নির্দেশে তাঁর গাড়ি ভাঙচুর করেছিলেন রাজ ঠাকরে'র কর্মীরা। সেই ব্যাপারেই তনুশ্রীর উপর রাজ ঠাকরে আঙুল তুললেন বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

```