Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

বাজারে নগদের জোগান বাড়ান, গরিবের টাকা ফেরান: মোদীকে রাহুল

দ্য ওয়াল ব্যুরো: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের কথাকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে অর্থনীতির বেহাল দশা নিয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার দুপুরে টুইট করে রাহুল লেখেন, “সরকারের নিজের অর্থনৈতিক পরামর্শদাতাই শেষমে

বাজারে নগদের জোগান বাড়ান, গরিবের টাকা ফেরান: মোদীকে রাহুল

শেষ আপডেট: 23 August 2019 10:52

দ্য ওয়াল ব্যুরো: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের কথাকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে অর্থনীতির বেহাল দশা নিয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার দুপুরে টুইট করে রাহুল লেখেন, “সরকারের নিজের অর্থনৈতিক পরামর্শদাতাই শেষমেশ বলে দিয়েছেন যা আমরা অনেক দিন ধরে বলছি- ভারতের অর্থনীতি গভীর সঙ্কটে পড়ে গিয়েছে।” এরপর সনিয়া-পুত্র আরও লিখেছেন, “এ বার আমাদের সমাধানসূত্র বাজারে নগদের জোগান বাড়ান। গরিব মানুষের হাতে টাকা ফিরিয়ে দেওয়া হোক। বড় লোকের হাতে নয়।” শুক্রবার সকালে রাজীব কুমারের মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে দেশের রাজনীতি এবং অর্থনীতিতে। তিনি বলেছেন, “ভয়ানক সঙ্কটে ভারতের অর্থনীতি। গত সাত দশকে এমন সঙ্কটের মুখোমুখি হতে হয়নি সরকারকে।” সেই সঙ্গে তিনি এ-ও বলেছেন, “বাজারে নগদের ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে তৈরি হয়েছে পারস্পরিক অবিশ্বাস। কেউ কাউকে টাকা ধার দিচ্ছে না।” তাঁর কথায়, “এই প্রবণতা শুধু সরকারি বা বেসরকারি ক্ষেত্রে নয়। প্রভাব পড়েছে প্রাইভেট সেক্টরেও।” পর্যবেক্ষকদের মতে, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান যদি এ কথা বলেন, তাহলে তা হাতিয়ার করবেনই বিরোধীরা। রাহুলও তাই করেছেন। কংগ্রেস নেতাদের কথায়, নোটবন্দির নামে একটি অযথা অ্যাডভেঞ্চারিজমের খেসারত দিচ্ছেন দেশের ১৩০ কোটি মানুষ। বাজারে নগদের সংকটের সেই শুরু। সব চেয়ে বড় উদ্বেগের বিষয় হল, বাজারে চাহিদা একেবারেই নেই। তাই উৎপাদনও মার খাচ্ছে। সরকার সে সব দিকে না তাকিয়ে কেবল থিয়েট্রিক্স আর ট্রিক্স দিয়ে বোকা বানাতে চাইছে মানুষকে। https://twitter.com/RahulGandhi/status/1164831094698463236 এ দিকে এর মধ্যেই আবার টাকার দাম কমেছে। অর্থনীতির হাল যে খারাপের দিকে যাচ্ছে, তা বেশ কিছুদিন ধরেই আন্দাজ করছিলেন অর্থনীতিবিদরা। গাড়ি শিল্পে সংকট তা প্রকট করে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, যে গাড়ির দাম ১০ লক্ষ টাকার কম, সেই গাড়ির বিক্রিই ধাক্কা খেয়েছে। যাতে স্পষ্ট, ছোট ব্যবসায়ী, চাকরিজীবী মধ্যবিত্তের রোজগারে বিপর্যয় নামছে। যা অর্থনীতির জন্য বিপদ সংকেত। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান আরও বলেছেন, এ থেকে পরিত্রাণ পেতে সরকারকেই পদক্ষেপ করতে। আর সেটাকেই হাতিয়ার করে নেট সোশ্যাল মিডিয়ায় সরব হলেন রাহুল।

```