Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

যুদ্ধবিমানের খুঁটিনাটি বিচার কি আদালতের কাজ? না বিশেষজ্ঞদের? কোর্টে প্রশ্ন কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখবন্ধ খামে রাফায়েল যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বুধবারের শুনানিতে সরকারের তরফে মুখ খুললেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভ

যুদ্ধবিমানের খুঁটিনাটি বিচার কি আদালতের কাজ? না বিশেষজ্ঞদের? কোর্টে প্রশ্ন কেন্দ্রের

শেষ আপডেট: 14 November 2018 11:36

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মুখবন্ধ খামে রাফায়েল যুদ্ধবিমান নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বুধবারের শুনানিতে সরকারের তরফে মুখ খুললেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের সামনে এজি প্রশ্ন তুলে বলেন, “যুদ্ধবিমানের খুঁটিনাটি বিচার করা কি আদালত করতে পারবে? নাকি এটা বিশেষজ্ঞদের কাজ?” ফরাসি কোম্পানি দাসো অ্যাভিয়েশনের থেকে ৩৬টি যুদ্ধ বিমান কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন এই দুর্নীতিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্ত। অভিযোগ এই, ফরাসী কোম্পানি দাসো বিমান তৈরির বরাত দিয়েছে আম্বানিদের। এবং তা নিয়মবহির্ভূত। রাহুল গান্ধীর অভিযোগ, “মোদী তাঁর বন্ধু আম্বানিকে রাফায়েল উপহার দিয়েছেন।” এ নিয়ে গুচ্ছ গুচ্ছ মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। গত ৩১ অক্টোবর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নির্দেশ দিয়েছিলেন দশ দিনের মধ্যে রাফায়েল সংক্রান্ত রিপোর্ট জমা দিতে। সময় উত্তীর্ণ হওয়ার পর ১২ দিনের মাথায় গত সোমবার আদালতে রাফায়েল রিপোর্ট জমা দেয় কেন্দ্র। এ দিন অ্যাটর্নি জেনারেল বলেন, “দাম সংক্রান্ত সমস্ত তথ্য জানালে তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে বড় বিপদ হতে পারে। সেই দায় এসে পড়বে সরকারের উপর।” রাফায়েল আগুন যখন যখন ধিকি ধিকি জ্বলছিল তখনই তাকে দাউদাউ রূপ দিয়েছিলেন প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ওলাঁদে। হাটে হাঁড়ি ভেঙে দিয়ে বলেছিলেন, “ভারত সরকারই রাফায়েল চুক্তির সময় দাসোকে বলেছিল, শিল্পপতি অনিল আম্বানির কোম্পানিকে প্লেনের যন্ত্রাংশ বানানোর অর্ডার দেওয়া হোক।" মিডিয়াপার্ট নামে এক ওয়েবসাইটে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঙ্কো ওলাঁদের এই কথা প্রকাশিত হওয়ার পরেই শুরু হয়ে যায় শোরগোল। বিরোধীরা রাফায়েল নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণকে আরও জোরালো করে। যদিও দাসোর পক্ষ থেকে বলা হয় কোনও চাপ নয়, তাঁরা স্বাধীন ভাবেই বেছে নিয়েছে আম্বানিদের। মঙ্গলবারও দাসো কর্তা এরিক ত্রাপিয়ে আরও একবার বিবৃতি দিয়ে একই কথা বলেছেন। প্রসঙ্গত, রাফায়েল কেনার কথা হয়েছিল দ্বিতীয় ইউপিএ সরকারের সময়ে। কংগ্রেসের দাবি, তখন যে দামের ব্যাপারে কথা হয়েছিল তার চেয়ে অনেক বেশি দামে মোদী সরকার যুদ্ধবিমান কিনছে। আপাতত রাফায়েল আকাশে ওড়ার আগে কোর্টের রানওয়েতে আটকে। এখন দেখার এ দিনের কেন্দ্রের ‘আদালত নয় বিশেষজ্ঞ চাই’ তত্ত্বের পর আদালত কোন পথে হাঁটে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```