দু'বছরের মধ্যে গত ৬ দিনে সবচেয়ে বেশি বেড়েছে পেট্রলের দাম!
দ্য ওয়াল ব্যুরো: ফের লাগামছাড়া হয়েছে জ্বালানির দাম। পরিসংখ্যান বলছে, দু'বছরের মধ্যে গত ৬ দিনে সবচেয়ে বেড়েছে পেট্রোলের দাম। গত ৬ দিনে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১.৫৯ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১.৩১ টাকা। সমীক্ষা বলছে, ২০১
শেষ আপডেট: 22 September 2019 11:31
দ্য ওয়াল ব্যুরো: ফের লাগামছাড়া হয়েছে জ্বালানির দাম। পরিসংখ্যান বলছে, দু'বছরের মধ্যে গত ৬ দিনে সবচেয়ে বেড়েছে পেট্রোলের দাম। গত ৬ দিনে পেট্রলের দাম বেড়েছে লিটার প্রতি ১.৫৯ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১.৩১ টাকা। সমীক্ষা বলছে, ২০১৭ সালে পেট্রোল-ডিজেলের দৈনিক মূল্য ঠিক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই দাম সবচেয়ে বেশি।
রাজধানী শহর দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ের পাশাপাশি জ্বালানি তেলের দাম বেড়েছে কলকাতাতেও। পুজোর আগে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় পড়েছে মধ্যবিত্তের। কারণ এ কথা প্রায় সকলেই জানেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া মানেই পরোক্ষে নিত্য প্রয়োজনীয় সব জিনিসেরই দাম বেড়ে যাওয়া। তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে আম জনতার। দিল্লি-মুম্বি-কলকাতার সঙ্গে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে চেন্নাইতেও।

গত ১৭ সেপ্টেম্বর থেকে লাগাতার বাড়ছে জ্বলানির দাম। রবিবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৭৩.৬২ টাকা। কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৭৬.৩২ টাকা এবং মুম্বইয়ে লিটার প্রতি ৭৯.২৯ টাকা ও চেন্নাইয়ে সেই দাম ৭৬.৫২ টাকা। বিশ্লেষকদের মতে, সৌদি আরমাকোর আবকাইক এবং খুরাইশ তেল সংস্থার হামলার ধরণ, তেল এবং গ্যাসোলিনের উপর স্থায়ী প্রভাব ফেলতে পারে। তেল উৎপাদনকারী সৌদি আরবে অপ্রত্যাশিত ভাবে ড্রোন হামলায় আন্তর্জাতিক সরবরাহের ৫ শতাংশ নষ্ট হয়েছে। ড্রোন হামলার ফলে, চার মাসে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। যদিও সৌদি আরব জানিয়েছে, চলতি মাসের শেষেই তারা ঘাটতি পূরণে সক্ষম হবে।