Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পতন অব্যাহত, আম জনতাকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেলের দাম

দ্য ওয়াল ব্যুরো : জ্বালানি তেলের দামে পতন অব্যাহত। আম জনতাকে স্বস্তি দিয়ে রবিবারও কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম। এ দিন রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ২১ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৭৮.৭৮ টাকা। ডিজেলের দামও কমেছে। লিটার প্রতি ১৭ পয়সা কমে ডি

পতন অব্যাহত, আম জনতাকে স্বস্তি দিয়ে ফের কমল জ্বালানি তেলের দাম

শেষ আপডেট: 4 November 2018 03:25

দ্য ওয়াল ব্যুরো : জ্বালানি তেলের দামে পতন অব্যাহত। আম জনতাকে স্বস্তি দিয়ে রবিবারও কিছুটা কমল পেট্রল ও ডিজেলের দাম। এ দিন রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ২১ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৭৮.৭৮ টাকা। ডিজেলের দামও কমেছে। লিটার প্রতি ১৭ পয়সা কমে ডিজেলের দাম হয়েছে ৭৩.৩৬ পয়সা। জ্বালানি তেলের দাম কমেছে বাণিজ্যনগরী মুম্বইতেও। মুম্বইয়ে পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ২১ পয়সা। রবিবার সেখানে পেট্রলের দাম লিটার প্রতি ৮৪.২৮ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ১৮ পয়সা কমে হয়েছে ৭৬.৮৮ টাকা।

আরও পড়ুন দুই সিনিয়রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন ২৫ মহিলা হোম গার্ড

পেট্রল ডিজেলের দাম কমেছে শহর কলকাতাতেও। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি কমেছে ১৭ পয়সা। রবিবার শহরে পেট্রলের দাম লিটার প্রতি ৮০.৯৭ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ১০ পয়সা করে কমে হয়েছে ৭৫.৪৬ টাকা। এর আগে গত ২৮ অক্টোবর, রবিবার আম জনতাকে স্বস্তি দিয়ে জ্বালানির দাম হ্রাস পায়৷ রবিবার সকালে যখন জ্বালানির দাম প্রকাশ করে তেল কোম্পানিগুলি তখন দেখা গিয়েছিল পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৩ থেকে ৩৫ পয়সা কমেছিল৷ তারপর থেকে লাগাতার কমতে শুরু করে তেলের দাম৷ বিগত কয়েক মাস ধরে লাগাতার বাড়ছিল জ্বালানি তেলের দাম। মুম্বইয়ে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিল পেট্রল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়াতেই এই বৃদ্ধি বলে জানিয়েছিল কেন্দ্র। জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বৃদ্ধি পেয়েছিল। কেন্দ্র থেকে দাম কমানোর আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দাম এক টাকা করে কমিয়েছিলেন। সেই সঙ্গে সেস ও অন্যান্য করে ছাড় দেওয়ার জন্য কেন্দ্রকে আবেদন করেছিলেন। তারপরে কয়েকদিন ধরে লাগাতার কমতে থাকে পেট্রল ডিজেলের দাম। সেই ধারা অব্যাহত থাকল রবিবার।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```