Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

২৪ ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের ৫০-এর বেশি কর্মী কোভিড পজিটিভ

দ্য ওয়াল ব্যুরো: ভারতে নভেল করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে। কোভিড-১৯ সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই সর্বাধিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই। কেবল করোনা আক্রান্তের সংখ্যায় নয়, ম

২৪ ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের ৫০-এর বেশি কর্মী কোভিড পজিটিভ

শেষ আপডেট: 19 May 2020 08:06

দ্য ওয়াল ব্যুরো: ভারতে নভেল করোনাভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রে। কোভিড-১৯ সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রেই সর্বাধিক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বই। কেবল করোনা আক্রান্তের সংখ্যায় নয়, মৃতের সংখ্যার নিরিখেও দেশের বাকি সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে মারাঠা প্রদেশ। আর মুম্বইতেই কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা সর্বাধিক। মহারাষ্ট্র পুলিশের ১৩২৮ জনের ইতিমধ্যেই কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৫ জন পুলিশের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ১৯ মে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৩৫,০৫৮। যা সারা দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৩৫ শতাংশ। মৃত্যু হয়েছে ১২৪৯ জনের। যা সারা দেশে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যার প্রায় ৪০ শতাংশ। আর করোনাভাইরাসের সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৪৩৭ জন। ভারতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ পেরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১,০১,১৩৯। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১৬৩ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯,১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯৭০ জন। আর মৃত্যু হয়েছে ১৩৪ জনের। তবে সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫০ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৮,৮০২। দেশে এখন সুস্থতার হার ৩৮.৭৩ শতাংশ। আর মৃত্যু হার ৩.১২ শতাংশ।

```