প্রেমিকের সপাটে চড় খেয়ে মরেই গেলেন প্রেমিকা!
দ্য ওয়াল ব্যুরো: অন্য ছেলের সঙ্গে কথা বলেছিলেন বান্ধবী। সেই রাগে সপাটে এক চড় মারেন প্রেমিক। অজ্ঞান হয়ে পড়ে যান তরুণী। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের
শেষ আপডেট: 2 December 2019 07:32
দ্য ওয়াল ব্যুরো: অন্য ছেলের সঙ্গে কথা বলেছিলেন বান্ধবী। সেই রাগে সপাটে এক চড় মারেন প্রেমিক। অজ্ঞান হয়ে পড়ে যান তরুণী। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের মানখুর্দ রেলস্টেশনে। পুলিশ সূত্রে খবর, স্টেশনের পাবলিক টয়লেটের সামনে একজন লোকের সঙ্গে কথা বলছিলেন সীতা প্রধান নামের ওই তরুণী। সেটা দেখতে পেয়েই তড়িঘড়ি সীতার দিকে এগিয়ে আসেন তাঁর প্রেমিক পূজারি ইয়ালাপ্পা। সপাটে এক চড় মারেন তরুণীকে। মাটিতে লুটিয়ে পড়েন সীতা। সংজ্ঞাও হারান তিনি। এরপর তাঁকে উদ্ধার করে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সীতা প্রধানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মানখুর্দ স্টেশনের তরফে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে পূজারি ইয়ালাপ্পার হাতে মার খাওয়ার পরেই জ্ঞান হারান সীতা। পড়ে যান স্টেশনের মধ্যেই। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মানখুর্দ থানার সিনিয়র ইনস্পেক্টর নিতীন বোবদে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর রিপোর্ট দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। বোবদে জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী অ্যাকশন নেওয়া হবে। যদিও ইতিমধ্যেই পূজারি ইয়ালাপ্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।