Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এভারেস্ট দেখা যাচ্ছে বিহারের গ্রাম থেকে! মুহূর্তে ভাইরাল ছবি

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আমআদমি থেকে বিশেষজ্ঞ সকলেই। তবে লকডাউন চলাকালীন এ দেশে যে সব চমৎকার হচ্ছে তা দেখে তাজ্জব হতেই হয়। করোনা মোকাবিলায় ৪২ দিনে পড়েছে দেশে লকডাউন। এই নিয়ে দু’ব

এভারেস্ট দেখা যাচ্ছে বিহারের গ্রাম থেকে! মুহূর্তে ভাইরাল ছবি

শেষ আপডেট: 5 May 2020 13:42

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আমআদমি থেকে বিশেষজ্ঞ সকলেই। তবে লকডাউন চলাকালীন এ দেশে যে সব চমৎকার হচ্ছে তা দেখে তাজ্জব হতেই হয়। করোনা মোকাবিলায় ৪২ দিনে পড়েছে দেশে লকডাউন। এই নিয়ে দু’বার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। যার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছেন কলকারখানা এবং যানচলাচল। ফলে কমেছে দূষণের মাত্রা।
আরও পড়ুন- লকডাউনে কমেছে দূষণ, পঞ্জাব থেকে দেখা গেল হিমাচলের ধৌলাধার পর্বতমালা
আর লকডাউন এফেক্টে দূষণ নাকি এতই কমে গিয়েছে যে বিহারের গ্রাম থেকে যাচ্ছে মাউন্ট এভারেস্ট। সোমবার সকালে হতবাক হয়ে গিয়েছে বিহারের সিংবাহিনী গ্রামের বাসিন্দারা। সকাল সকাল চোখ মেলেই দেখেন সামনে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। কয়েক হাজার কিলোমিটার দূরে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্টের এমন পরিষ্কার ঝলক দেখতে পেয়ে মুগ্ধ হয়েছেন সকলেই। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ছবি। https://twitter.com/activistritu/status/1257299588689432583 টুইটারে এই ছবি শেয়ার করেছেন অনেকেই। তাঁদের সকলেরই দাবি সত্যিই এমনটা হয়েছে। সিংবাহিনী গ্রামের পঞ্চায়েত প্রধান ঋতু জয়সওয়ালও শেয়ার করেছেন এই ছবি। টুইটারে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘সীতামারহি জেলার সিংহবাহিনী গ্রামে আমাদের বাড়ির ছাদ থেকেই আমরা মাউন্ট এভারেস্টকে দেখতে পাচ্ছি। প্রকৃতি নিজের ভারসাম্য খুঁজে পাচ্ছে।“ ছবি শেয়ারের তালিকায় রয়েছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ানও। তিনিও লিখেছেন, “কয়েক দশক পর এমন দৃশ্য দেখা গিয়েছে।“ তবে ঋতু জয়সওয়াল কীভাবে নিশ্চিত যে এটা মাউন্ট এভারেস্ট, সে ব্যাপারে তাঁকে প্রশ্নও করেছেন টুইটারিয়ানরা। জবাবে ঋতু বলেছেন, তাঁর স্বামী যখন ছোট ছিলেন, তখন আটের দশকে তিনি একবার এই গ্রাম থেকেই এভারেস্ট দেখতে পেয়েছিলেন। https://twitter.com/ParveenKaswan/status/1257521216107114497 বিহারের ওই গ্রামের বাসিন্দাদেরও দাবি সম্প্রতি কয়েক দশকে এমন ছবি দেখেননি কেউ। ঘন গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে মাউন্ট এভারেস্ট। রোদ ঠিকরে পড়ছে তার উপর। এ যেন স্বর্গীয় দৃশ্য, বলছেন সিংহবাহিনী গ্রামের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবি ইতিমধ্যেই লক্ষাধিক লাইক পেয়েছে। অসংখ্যা শেয়ারও হয়েছে। https://twitter.com/thebestprahlad/status/1257530475993722881

```