Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কুকুর কামড়ে ছিল মাথায়, মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা চলল বিড়াল 'মণি'র

দ্য ওয়াল ব্যুরো: মণি নামের একটি পরিচিত বিড়ালকে ঘিরে ধরেছিল বেশ কয়েকটি কুকুর। বিড়ালটিকে রীতিমতো উত্যক্ত করছিল কুকুরের দল। এই দৃশ্য দেখে কুকুরদের তাড়িয়ে দেন মুম্বইয়ের সেউরি টিবি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ড. ললিতকুমার আনন্দে। তারপরেই তাঁ

কুকুর কামড়ে ছিল মাথায়, মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা চলল বিড়াল 'মণি'র

শেষ আপডেট: 16 September 2018 09:33

দ্য ওয়াল ব্যুরো: মণি নামের একটি পরিচিত বিড়ালকে ঘিরে ধরেছিল বেশ কয়েকটি কুকুর। বিড়ালটিকে রীতিমতো উত্যক্ত করছিল কুকুরের দল। এই দৃশ্য দেখে কুকুরদের তাড়িয়ে দেন মুম্বইয়ের সেউরি টিবি হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ড. ললিতকুমার আনন্দে। তারপরেই তাঁর চোখে পড়ে বিড়ালটির মাথায় একটা গভীর ক্ষত। সঙ্গে সঙ্গে তিনি বিড়ালটিকে নিয়ে যান পারেলের বাই সাকারবাই দিনশ পেটিট পশু হাসপাতালে। সেখানকার প্রধান ড. জে.সি খান্না জানান, পরীক্ষা করে বোঝা গেছে বিড়ালটির মাথায় যে ক্ষত, তা সম্ভবত কয়েকদিন আগে কোনও কুকুরের কামড় থেকে হয়েছে। কিন্তু অনেকদিন ধুলোবালি লেগে ইনফেকশন হয়ে সেখানে পোকার আক্রমণ হয়েছে। ধীরে ধীরে তা বেড়ালটির মাথার ভেতরে ঢুকে গেছে। ফলে তার প্রভাব পড়েছে বিড়ালের শরীরের উপর। বিড়ালটির চিকিৎসা শুরু হয়েছে। মেডিক্যাল টিম গঠন করা হয়েছে তার জন্য। ড. খান্না জানিয়েছেন, " মণির অবস্থা আশঙ্কাজনক। আমরা ওকে বাঁচানোর জন্য আমাদের  যথাসাধ্য, সব চেষ্টা করছি। আমরা ওর ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়েছি। বিড়ালটির শ্বাস নিতে কষ্ট হওয়ায় ওকে অক্সিজেন দেওয়া হয়েছে। আমরা এখন ওকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি যাতে ইনফেকশন আর ছড়াতে না পারে।" ডাক্তারদের তরফে জানানো হয়েছে, এখন পর্যবেক্ষণে রাখা হবে মণিকে। তাঁরা আশা করছেন, মণি এই লড়াইয়ে জিততে পারবে। ফের সুস্থ হয়েই সে ফিরতে পারবে নিজের পাড়ায়।  

```