Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দেশের গোপন মানচিত্র পাঠাতেন আইএস আই'কে, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো : ফের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাঁরা খবর পান, বুলন্দশহর জেলার খুরজা শহরের এক যুবক পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ

দেশের গোপন মানচিত্র পাঠাতেন আইএস আই'কে, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার যুবক

শেষ আপডেট: 28 October 2018 01:39

দ্য ওয়াল ব্যুরো : ফের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাঁরা খবর পান, বুলন্দশহর জেলার খুরজা শহরের এক যুবক পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত। শুক্রবার রাতে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই মহম্মদ জাহিদ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা

তাঁর কাছে থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার মানচিত্র ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। এই সব মানচিত্র খুবই গোপন বলে জানিয়েছে পুলিশ। এগুলোই আইএসআইয়ের কাছে পাচার করতেন ওই যুবক বলে ধারণা পুলিশের। এ ছাড়াও তাঁর কাছ থেকে একটি মোবাইল, ভোটার আইডি কার্ড, আধার কার্ড ও প্রায় আড়াই হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে জাহিদকে। ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। জাহিদকে জেরা করে এর সঙ্গে আর কেউ যুক্ত কিনা তাঁর হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। জানা গেছে, এর মধ্যেই দু'বার নিজের আত্মীয়ের সঙ্গে দেখা করতে পাকিস্তান গেছিলেন জাহিদ। এ ভাবেই গুপ্তচরের কাজ চালাতেন তিনি। কদিন আগে ডিআরডিও'র দফতর থেকে গুপ্তচরবৃত্তি ও ব্রাহ্মোস মিসাইল সম্পর্কিত তথ্য আইএসআইয়ের কাছে পাচার করার অভিযোগে নিশান্ত আগরওয়াল নামের এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেরা করেই একের পর এক গুপ্তচরের খোঁজ পাচ্ছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```