Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

'বসের সঙ্গে শুইনি, তাই ছবি থেকে বাদ পড়েছি', কাঠগড়ায় টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার

দ্য ওয়াল ব্যুরো: 'বসের শয্যা সঙ্গী না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছি।' এ হেন বিস্ফোরক অভিযোগ উঠেছে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। অভিযোগকারিণী জানিয়েছেন, আত্মরক্ষার্থে নিজের নাম এবং পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছেন তিনি। ওই মহিলা জানিয়েছেন, ঘটনা

'বসের সঙ্গে শুইনি, তাই ছবি থেকে বাদ পড়েছি', কাঠগড়ায় টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার

শেষ আপডেট: 14 October 2018 12:39

দ্য ওয়াল ব্যুরো: 'বসের শয্যা সঙ্গী না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছি।' এ হেন বিস্ফোরক অভিযোগ উঠেছে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। অভিযোগকারিণী জানিয়েছেন, আত্মরক্ষার্থে নিজের নাম এবং পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছেন তিনি। ওই মহিলা জানিয়েছেন, ঘটনাটি বছর তিনেক আগের। প্রথমবার টি সিরিজের অফিসেই তাঁর সঙ্গে আলাপ হয় ভূষণের। সেখানেই তাঁকে তিনটি ছবিতে সই করার প্রস্তাব দেন ভূষণ কুমার। এর পর নিজের ফার্মহাউসে মহিলাকে ডেকে পাঠান ভূষণ। বলেন, মহিলার সঙ্গে এমন একটি সম্পর্ক চান যেখানে কাজ এবং আনন্দ দুই-ই থাকবে। এই প্রস্তাব শুনে অভিযোগকারিণী সাফ জানিয়ে দেন কাজ পাওয়ার জন্য বসের শয্যা সঙ্গী হতে পারবেন না তিনি। মহিলার অভিযোগ এই ঘটনার পরের দিন সকালেই তাঁর কাছে একটি ফোন আসে টি সিরিজের দফতর থেকে। জানানো হয়, তিনটি ছবি থেকেই বাদ পড়েছেন তিনি। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই টুইট করেন ভূষণ কুমার। তিনি বলেন, "সমাজে আমার যথেষ্ট সম্মান এবং সুনাম রয়েছে। কর্মক্ষেত্রে প্রফেশনালিজম মেনে চলি। আমার নাম খারাপ করার জন্য জোর করে এই প্রসঙ্গে আমার নাম আনা হচ্ছে।" আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছে টি সিরিজের কর্ণধার। এ বার স্বামীর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী দিব্যা খোসলা কুমারও। টুইট করে দিব্যা জানিয়েছেন, "টি সিরিজ আজ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা আমার স্বামীর কঠোর পরিশ্রমের জন্য। #মি টু মুভমেন্ট আসলে এসেছিল সমাজকে পরিষ্কার করতে, কিন্তু এমন অনেকেই আছেন যাঁরা এর অপব্যবহার করছেন।" এরপর দিব্যা বলেন, "ভূষণের মধ্যে যথেষ্ট নীতিবোধ রয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কোনও প্রমাণ ছাড়াই কেউ ওর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন।" কেবল দিব্যাই নন, যৌন হেনস্থায় অভিযুক্ত অলোক নাথ এবং পরিচালক বিকাশ বহেলের পাশেও দাঁড়িয়েছেন তাঁদের স্ত্রীরা।

```