Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সর্দার বল্লবভাই পটেলের থেকেও উঁচু হওয়া উচিত ভগবান রামের মূর্তি : সমাজবাদী পার্টি নেতা আজম খান

দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যায় ভগবান রামের মূর্তি অবশ্যই হওয়া উচিত। এবং সেটা যেন সর্দার বল্লবভাই পটেলের মূর্তির থেকেও উঁচু হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে এমন কথা বললেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। বুধবার ভারতের প্

সর্দার বল্লবভাই পটেলের থেকেও উঁচু হওয়া উচিত ভগবান রামের মূর্তি : সমাজবাদী পার্টি নেতা আজম খান

শেষ আপডেট: 4 November 2018 05:16

দ্য ওয়াল ব্যুরো : অযোধ্যায় ভগবান রামের মূর্তি অবশ্যই হওয়া উচিত। এবং সেটা যেন সর্দার বল্লবভাই পটেলের মূর্তির থেকেও উঁচু হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে এমন কথা বললেন সমাজবাদী পার্টি নেতা আজম খান। বুধবার ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ প্রধানমন্ত্রী লৌহমানব সর্দার বল্লবভাই পটেলের ১৪৩ তম জন্মদিনে তাঁর ১৮২ মিটার উঁচু মূর্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের উচ্চতম এই মূর্তির নাম দেওয়া হয়েছে 'স্ট্যাচু অফ ইউনিটি।' গুজরাটের সাধু-বেট দ্বীপে ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এই মূর্তি। চারপাশে রয়েছে ১২ বর্গকিলোমিটার কৃত্রিম লেক।

আরও পড়ুন প্রথমে গুলি, তারপর গলায় কোপ, বিজেপি কর্মী খুন রাজস্থানে

অনেক আগে থেকেই অযোধ্যায় ভগবান রামের মূর্তি তৈরির জন্য যোগী আদিত্যনাথকে অনুরোধ করছিলেন সেখানকার সাধু সম্প্রদায়। সেই পরিপ্রেক্ষিতেই ১৫১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের পরিকল্পনা করেছেন যোগী বলে খবর। এই নিয়েই সমাজবাদী পার্টির নেতা আজম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " এটা তো সর্দার বল্লবভাই পটেলের মূর্তি তৈরির পরিকল্পনার সময়ই করা উচিত ছিল। ভগবান রামের মূর্তি নিয়ে কেউ বিরোধিতা করবে এটা ভাবাই উচিত নয়। আমি মনে করি স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু হওয়া উচিত ভগবান রামের মূর্তি।" সূত্রের খবর, আগামী সপ্তাহে দীপাবলি উপলক্ষ্যে অযোধ্যায় গিয়ে রামপুরে সরযূ নদীর তীরে ভগবান রামের মূর্তি তৈরির ব্যাপারে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর ঘোষণার দিকেই আপাতত তাকিয়ে অযোধ্যার সাধু সম্প্রদায়।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```