Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

৭৮ সিটের রাজকীয় ট্রেনে টিকিট কাটলেন ৪ জন, করবা চৌথ ডিলাক্স এক্সপ্রেস বাতিলই করল রেল

দ্য ওয়াল ব্যুরো: করবা চৌথ উপলক্ষে দম্পতিদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজের বন্দোবস্ত করেছিল আইআরসিটিসি। কিন্তু ৭৮ আসনের ট্রেনে বুকিং হল মাত্র চারজনের সিট। শেষেমেশ বাধ্য হয়েই করবা চৌথ ডিলাক্স এক্সপ্রেস বাতিল করে দিল আইআরসিটিসি। দু’ধরনের কোচ ছিল

৭৮ সিটের রাজকীয় ট্রেনে টিকিট কাটলেন ৪ জন, করবা চৌথ ডিলাক্স এক্সপ্রেস বাতিলই করল রেল

শেষ আপডেট: 10 October 2019 14:41

দ্য ওয়াল ব্যুরো: করবা চৌথ উপলক্ষে দম্পতিদের জন্য বিশেষ ট্যুর প্যাকেজের বন্দোবস্ত করেছিল আইআরসিটিসি। কিন্তু ৭৮ আসনের ট্রেনে বুকিং হল মাত্র চারজনের সিট। শেষেমেশ বাধ্য হয়েই করবা চৌথ ডিলাক্স এক্সপ্রেস বাতিল করে দিল আইআরসিটিসি। দু’ধরনের কোচ ছিল ট্রেনটিতে। প্রথম শ্রেণির এসি কামরায় দম্পতি পিছু এক লক্ষ দু’হাজার ৯৬০ টাকা। আর দ্বিতীয় শ্রেণির এসি কামরায় দম্পতিদের জন্য ভাড়া ধার্য হয়েছিল ৯০ হাজার টাকা। মনে করা হচ্ছে এই বিপুল ভাড়াই কাল হল। বুকিংই এল না। স্বপ্নের সফর বাতিল করতে হল রেলকে। করবা চৌথ মূলত পশ্চিম ভারতীয়দের উৎসব। এই সময় স্ত্রীরা সারাদিন উপোস করার পর রাতে চাঁদ দেখে খাবার খান। ট্রেনেও সেই বন্দোবস্ত রাখা হয়েছিল। শুধুমাত্র দম্পতিতের জন্যই এই ট্রেন ছাড়ার কথা ভেবেছিল রেল। শিশু সন্তান থাকলে তাকেও সঙ্গে নেওয়ার সুযোগ ছিল। আইআরসিটিসির প্যাকেজের মধ্যে ছিল রাজস্থানের একাধিক ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখানো।  জয়সলমের দুর্গ, পাটন কি হাভেলি, মেহরানগড় দুর্গ, অম্বর দুর্গ, সিটি প্যালেসের মতী জায়গা ঘোরানোর পরিকল্পনা নিয়েছিল তারা। ট্রেনের মধ্যে যে রাজকীয় ব্যবস্থা ছিল তা হার মানাতে পারে পাঁচতারা হোটেলের বিলাসিতাকেও। সাওয়ার কেবিন, ফুট ম্যাসাজ, ডিজিটাল লকার, বসার জন্য লন, সিঙ্গল সিটার সোফার মতো ব্যবস্থা। রেলের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, “আমরা তো আর খালি ট্রেন চালাতে পারি না। তাই বাতিল করতে হয়েছে।” দিল্লির সফদর জং স্টেশন থেকে ১৩ অক্তোবর ছাড়ার কথা ছিল ট্রেনটিরব। ফেরার কথা ছিল ১৮ অক্টোবর। করবা চৌথ পড়েছে ১৭ তারিখ। রেলের তরফে সংবাদ সংবাদ সংস্থা পিটিআই-কে বলা হয়েছে, যে চারজন ট্রেনের বুকিং করেছিলেন তাঁদের টাকা ফেরত দিয়ে দেবে রেল।

```