অশ্লীল ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাবালক
দ্য ওয়াল ব্যুরো: অশ্লীল ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো এক নাবালককে।
ঘটনাটি দিল্লির উত্তর দ্বারকা এলাকার। নির্যাতিতার বাবা দিল্লি পুলিশে কর্মরত। অভিযুক্তের বাবাও দিল্লি পুলিশেরই কর্মী। নির্য
শেষ আপডেট: 30 August 2018 08:42
দ্য ওয়াল ব্যুরো: অশ্লীল ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো এক নাবালককে।
ঘটনাটি দিল্লির উত্তর দ্বারকা এলাকার। নির্যাতিতার বাবা দিল্লি পুলিশে কর্মরত। অভিযুক্তের বাবাও দিল্লি পুলিশেরই কর্মী। নির্যাতিতার অভিযোগ, মাস ছয়েক আগে এক তুতো বোনের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় তার। কয়েকদিনের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধুত্বের সূত্রেই একদিন অভিযুক্ত নাবালক মেয়েটিকে হরিয়ানার বাহাদুরগড়ে নিজেদের বাড়িতে আসতে বলে। সেখানে গেলে তাকে পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে দেয় অভিযুক্ত। নেশার ঘোরে তার বেশ কিছু অশ্লীল ছবি ও ভিডিও সে তোলে বলে অভিযোগ।
তারপর সেই ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু একবার ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি সে। অভিযোগ মাঝেমধ্যেই ফোন করে নাবালিকাকে দেখা করতে বলত সে। রাজি না হলে নাবালিকাকে ভয় দেখাত সে। সোমবারও নাবালিকাকে ফোন করে তাকে দেখা করতে বলে অভিযুক্ত। কিন্তু নাবালিকা রাজি না হলে তাকে ভয় দেখায় ও জোর করে তার বাড়িতে ঢুকে পরে সে। সেখানেই বাড়ির লোকেরা তাকে ধরে ফেলে।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নাবালকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। কিন্তু নাবালক হওয়ায় তাকে আপাতত জুভেনাইল হোমে রাখা হয়েছে। অভিযুক্তের ফোন থেকে নাবালিকার অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ।