Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শত্রুর মোকাবিলায় রাফায়েলেই জবাব দেবে ভারত : বায়ুসেনা প্রধান বি.এস ধানোয়া

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনাকে যে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তা পৃথিবীর কোনও দেশকে করতে হয় না। বুধবার বায়ুসেনার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ভারতীয় বায়ুসেনার প্রধান বি.এস ধানোয়া। তবে তার মোকাবিলার জন্য ভারতীয় বায়ুসেনা প্রস্তুত আছে বল

শত্রুর মোকাবিলায় রাফায়েলেই জবাব দেবে ভারত : বায়ুসেনা প্রধান বি.এস ধানোয়া

শেষ আপডেট: 12 September 2018 09:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনাকে যে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তা পৃথিবীর কোনও দেশকে করতে হয় না। বুধবার বায়ুসেনার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন ভারতীয় বায়ুসেনার প্রধান বি.এস ধানোয়া। তবে তার মোকাবিলার জন্য ভারতীয় বায়ুসেনা প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন বায়ুসেনা প্রধান ধানোয়া। সেইসঙ্গে তিনি এও বলেন শত্রুপক্ষকে ধরাশায়ী করতে হলে ভারতকে আরও শক্তিশালী হতে হবে। তিব্বতে চিন যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে। তাই এই পরিস্থিতিতে ভারতের প্রয়োজন আরও বেশি সংখ্যক যুদ্ধবিমান। বায়ুসেনা প্রধান জানান, রাফায়েল বিমান এবং মিসাইল ডিফেন্স সিস্টেম এস-৪০০-এর মাধ্যমে ভারতীয় সেনা আরও শক্তিশালী হয়ে উঠবে৷ ভারতের কাছে ৩১ স্কোয়াড্রন রয়েছে যা শত্রু মোকাবিলায় যথেষ্ট নয় বলে মত তাঁর৷ এই রাফায়েল চুক্তি নিয়েই বিরোধী দলগুলির নিশানায় কেন্দ্রীয় সরকার৷ এই বিষয় নিয়ে এই প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান বক্তব্য পেশ করেন৷ মোদী সরকারকে এই বিষয়ে সমর্থন করে তিনি বলেন, রাফায়েল বিমানের সাহায্যে সমস্যার সমাধান করা আরও সহজ হবে৷ তবে এর পাশাপাশি তিনি এও জানান, ভারতের কাছে বেশ কিছু অস্ত্রের অভাব রয়েছে যার জন্য অনেকক্ষেত্রেই শত্রু মোকাবিলার কাজ কিছুক্ষেত্রে কঠিন হতে পারে৷ এ দিকে, ভারতকে রীতিমত ধাক্কা দিয়ে চিনের সঙ্গে মহড়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। আগামী ১৭ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চিনের চেংদুতে চিনা বাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে নেপালের সেনাবাহিনী। ফলস্বরূপ, সেপ্টেম্বরেই পুণেতে ভারত-সহ ‘বিমস্টেক’ জোটের দেশগুলির যে সেনা মহড়া হচ্ছে, সেখানে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে নেপাল। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গোকুল ভান্ডারী সোমবার এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, এর আগেও চিনের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল নেপাল। গত বছরের এপ্রিলে। চেংদুতে এ বার যে ১২ দিনের চিন-নেপাল যৌথ সেনা মহড়া শুরু হতে চলেছে ১৭ সেপ্টেম্বর থেকে, তার নাম দেওয়া হয়েছে ‘সাগরমাতা মৈত্রী-২’।

```