Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পণের দাবিতে শ্বশুরবাড়ির অত্যাচার, হায়দ্রাবাদে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার

দ্য ওয়াল ব্যুরো: হায়দ্রাবাদে আত্মহত্যা করেছন বছর পঁচিশের এক তরুণী। পুলিশ জানিয়েছে, পণের জন্য নিত্যদিন তাঁকে অত্যাচার করতেন তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। অনুমান এই কারণেই আত্মহত্যা করেছেন ওই তরুণী। রবিবার এই ঘটনাটি ঘটেছে। পুলিশের জানিয়ে

পণের দাবিতে শ্বশুরবাড়ির অত্যাচার, হায়দ্রাবাদে আত্মঘাতী সফটওয়্যার ইঞ্জিনিয়ার

শেষ আপডেট: 1 October 2018 03:44

দ্য ওয়াল ব্যুরো: হায়দ্রাবাদে আত্মহত্যা করেছন বছর পঁচিশের এক তরুণী। পুলিশ জানিয়েছে, পণের জন্য নিত্যদিন তাঁকে অত্যাচার করতেন তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। অনুমান এই কারণেই আত্মহত্যা করেছেন ওই তরুণী। রবিবার এই ঘটনাটি ঘটেছে। পুলিশের জানিয়েছে, মৃতার নাম পি রূপিণী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন ওই তরুণী। এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন ওই তরুণী। বেডরুমের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ভিতর থেকে বন্ধ ছিল ঘরের দরজা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার বাসিন্দা ছিলেন রূপিণী। চলতি বছর মার্চ মাসের ৪ তারিখ বিয়ে হয় তাঁর। এপ্রিল মাসেই স্বামীর সঙ্গে হায়দ্রাবাদে আসেন তিনি। তরুণীর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর বাবা। পুলিশ জানিয়েছে, তরুণীর বাবা অভিযোগ জানিয়েছেন, গত অগস্ট মাস থেকেই পণের দাবিতে তাঁর মেয়ের উপর অত্যাচার শুরু করেছিল তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ওই তরুণীর স্বামীকে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে রুজু হয়েছে মামলাও।

```