Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দিল্লিতে ঝেঁপে বৃষ্টি, জলমগ্ন রাস্তায় তীব্র যানজট, জারি অরেঞ্জ অ্যালার্ট

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। জলমগ্ন হয়েছে রাজধানী শহরের একাধিক অঞ্চল। ভারী বৃষ্টির জেরে পারদ নামার সঙ্গে সঙ্গে কমেছে আর্দ্রতাও। আজ সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেল

দিল্লিতে ঝেঁপে বৃষ্টি, জলমগ্ন রাস্তায় তীব্র যানজট, জারি অরেঞ্জ অ্যালার্ট

শেষ আপডেট: 28 August 2020 10:51

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে দিল্লি এবং সংলগ্ন এলাকায়। জলমগ্ন হয়েছে রাজধানী শহরের একাধিক অঞ্চল। ভারী বৃষ্টির জেরে পারদ নামার সঙ্গে সঙ্গে কমেছে আর্দ্রতাও। আজ সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ শতাংশ। আজ সারাদিন দিল্লির আকাশ মেঘলা থাকবে এবং সন্ধে পর্যন্ত মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত পূর্ব ও মধ্য দিল্লি এবং বারাপাল্লা ফ্লাইওভার ও নিজামউদ্দিন এলাকায় তুমুল বৃষ্টির জন্য রাস্তাঘাটে জল জমে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দিল্লির অন্যান্য অংশ থেকেও রাস্তায় জল জমে যানজটের খবর পাওয়া গিয়েছে। দিল্লি ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে গাজিয়াবাদ, মীরাট, বাগপত, মোদীনগর এলাকায়। দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আইএমডি। সতর্কতা জারি করা হয়েছে দিল্লির ট্রাফিক পুলিশের তরফেও। ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে রাস্তাঘাট জলমগ্ন হয়ে তীব্র যানজট তৈরি হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে বলা হয়েছে তাঁর যেন অবশ্যই হাতে বেশি সময় নিয়ে বেরোন। এবং গন্তব্যে পৌঁছনোর জন্য যেসব রাস্তায় জল জমে সেগুলি এড়িয়ে চলেন। সাধারণত যখন কোনও এলাকায় বৃষ্টির প্রভাবে তুমুল যানজট হতে পারে, কিংবা জলমগ্ন রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা থাকে, তখন সেইসব এলাকায় অরেঞ্জ অ্যালার্ট জারি করে মৌসম ভবন। এর আগে ২০ এবং ২১ অগস্ট ঝেঁপে বৃষ্টি হয়েছিল দিল্লিতে। এবছরের বর্ষার মরশুমে যেটুকু ঘাটতি ছিল সেটা পূরণ করে দিয়েছিল এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ গতকাল থেকেই ক্রমশ উত্তর-পশ্চিমে সরতে শুরু করেছে। যার প্রভাব শুক্রবার সকাল থেকে বৃষ্টির দাপট কমেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার বিভিন্ন অঞ্চলে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এছাড়াও বৃষ্টি হচ্ছে ছত্তিশগড়ে। তবে কেবল ছত্তিশগড় বা ওড়িশা নয় আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচদিন উত্তর ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ঝেঁপে বৃষ্টি হবে। কারণ সক্রিয় মৌসুমী অক্ষরেখা তার অবস্থান বদল করছে। তার প্রভাবেই হবে বৃষ্টি।

```