Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চাষির সবজি পিষে দিচ্ছে সরকারি আধিকারিকের গাড়ি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় নেট দুনিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে সবজি সাজিয়ে বসেছেন এক চাষি। আচমকাই ধেয়ে এল তীব্র গতির একটি সাদা রংয়ের এসইউভি। মুহূর্তেই পিষে দিয়ে গেল চাষির সাজিয়ে বসা সব সবজি, তরিতরকারি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। জানা গিয়েছে, দিল্ল

চাষির সবজি পিষে দিচ্ছে সরকারি আধিকারিকের গাড়ি! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় নেট দুনিয়ায়

শেষ আপডেট: 17 November 2019 12:16

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে সবজি সাজিয়ে বসেছেন এক চাষি। আচমকাই ধেয়ে এল তীব্র গতির একটি সাদা রংয়ের এসইউভি। মুহূর্তেই পিষে দিয়ে গেল চাষির সাজিয়ে বসা সব সবজি, তরিতরকারি। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও। জানা গিয়েছে, দিল্লি থেকে ৭৩ কিলোমিটার দূরে হাপুর জেলায় রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি বাজারে ঘটেছে এমন কাণ্ড। অভিযোগ, বিনা অনুমতিতে রাস্তার ধারে চাদর বিছিয়ে সবজি সাজিয়ে বিক্রি করতে বসেছিলেন ওই চাষি। ভিডিওতে দেখা গিয়েছে সাদা রংয়ের ওই এসইউভি গাড়িটি এক সরকারি আধিকারিকের। তাঁর নাম সুশীল কুমার। ওই বাজারের সচিব তিনি। ঘটনার সময় গাড়িতে ছিলেন না সুশীল কুমার। তবে স্টিয়ারিংয়ে হাত ছিল তাঁর ড্রাইভারের। গাড়ি আগে-পিছনে করে বারবার ওই সবজির উপর দিয়েই গাড়ি নিয়ে যেতে দেখা গিয়েছে সুশীল কুমারের ড্রাইভারকে। যাতে সব সবজি একেবারে পিষে দেওয়া যায়। ঘটনার সময় বাজারে হাজির ছিলেন আরও কয়েকজন সরকারি আধিকারিক। তাদের দেখা মাত্রই তড়িঘড়ি রাস্তার উপর পড়ে থাকা প্লাস্টিকের ঝুড়ি সরাতে দেখা যায় স্থানীয়দের। https://twitter.com/i/status/1195736014515507202 ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার সময় বাজার এলাকার আশেপাশেই ছিলেন সুশীল কুমার। ছিলেন আরও কয়েকজন সরকারি আধিকারিকও। বাজার সচিবের গাড়ির ড্রাইভারের এমন কীর্তি দেখে হতবাক এলাকাবাসী। গরিব চাষির যে বিপুল ক্ষতি হয়েছে তা নিয়েও সরব হয়েছেন তাঁরা। সুশীল কুমার জানিয়েছেন, তিনিও নিজেও তাঁর ড্রাইভারকে এমন আচরণের জন্য যথেষ্ট তিরস্কার করেছেন। তাঁর কথায়, “ওই ভিডিও আমি দেখেছি। আমার ড্রাইভারকে বলেছি আর কখনও এমন কাজ না করতে। কোনও অসুবিধা হলে যাতে আমায় জানায় সে কথাও বলেছি।“ তবে সরকারি আধিকারিকদের অভিযোগ, বারণ করা সত্ত্বেও হামেশাই রাস্তার উপর চাদর বিছিয়ে সবজি বিক্রি করতে বসে পড়েন অনেকেই। ওঁদের দোকানে বসতে বলা হলেও কোনও লাভ হয়নি। এমনকি দোকানের জন্য লাইসেন্সের আবেদন করলে সরকার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কোনও কথাতেই কান দেননি বিক্রেতাদের একাংশ। বিনা অনুমতিতে রাস্তার উপরেই মালপত্র বিক্রি করতে বসে পড়েন তাঁরা।

```