ট্রেনের কামরায় তুমুল ঝগড়া, তরুণীর জামাই ছিঁড়ে দিলেন মাছওয়ালি!
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে যাঁরা দেলি প্যাসেঞ্জারি করেন রেলগাড়ির কামরার ঝগড়া তাঁদের কাছে অতি পরিচিত। সামান্য কারণে চুলোচুলি, কথাকাটাকাটি থেকে নিমেষেই হাতাহাতি----এসব তুচ্ছ ব্যাপার। তবে এবার যেন খানিকটা বেশিই হল মুম্বইয়ের লোকাল ট্রেনে। তা
শেষ আপডেট: 11 December 2019 05:28
দ্য ওয়াল ব্যুরো: লোকাল ট্রেনে যাঁরা দেলি প্যাসেঞ্জারি করেন রেলগাড়ির কামরার ঝগড়া তাঁদের কাছে অতি পরিচিত। সামান্য কারণে চুলোচুলি, কথাকাটাকাটি থেকে নিমেষেই হাতাহাতি----এসব তুচ্ছ ব্যাপার। তবে এবার যেন খানিকটা বেশিই হল মুম্বইয়ের লোকাল ট্রেনে। তাও আবার লেডিস কমপার্টমেন্টে।
মুম্বইয়ের লোকাল ট্রেনে যিনি যাতায়াত করেননি তিনিও বোধহয় শুনে ফেলেছেন সেখানকার ভয়ঙ্কর ভিড়ের কথা। এমনই এক ভিড় কামরায় উঠেছিলেন বছর কুড়ির এক কলেজ ছাত্রী। একই কামরায় উঠেছিলেন ৩৮ বছরের এক মাছওয়ালি। হঠাৎই ওই কলেজ ছাত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয় মাছওয়ালির। কোনওদিকে না তাকিয়ে সটান মেয়েটির জামা ছিঁড়ে দেন ওই মাছওয়ালি। বোরিভালি জিআরপি-র তরফে জানানো হয়েছে ওই ছাত্রী মালাডের বাসিন্দা। সোমবার সকাল ৮টা নাগাদ ঘটেছে এমন ঘটনা। মাছওয়ালির বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ এনেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে অভিযুক্ত মাছওয়ালির নাম জ্যোতি শর্মা।

কান্দিভালি স্টেশনে ট্রেন স্লো হওয়ার পরেই নামতে যান জ্যোতি। তখনও পুরোপুরি থামেনি ট্রেন। স্বাভাবতই নামার সময় ধাক্কাধাক্কি হয়। জ্যোতির ধাক্কায় পড়ে যাওয়ার জোগাড় হয় ওই কলেজ ছাত্রীর। তাঁর অভিযোগ, ট্রেন পুরো না থামলেও পিছন থেকে জ্যোতি তাঁকে বারবার ধাক্কা দিচ্ছিলেন নামার জন্য। এই নিয়েই শুরু হয় ঝগড়া। আচমকাই জ্যোতি ওই কলেজ ছাত্রীর শার্ট খামচে ধরেন বলে অভিযোগ। টানাতানিতে ছিঁড়ে যায় জামার বোতাম। প্রকাশ্যে এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে যান তরুণী। সাহায্য চাইতে থাকেন আশেপাশের সকলের কাছে। তরুণীর কথায়, "সকলের সামনে ওভাবে জামা ছিঁড়ে গেল। পুরো এক্সপোজড হয়ে গেলাম। এমন ঘটনার জন্য একেবারেই তৈরি ছিলাম না। ভীষণ অপমানিত হয়েছি।"
এদিকে ছাত্রীকে চিৎকার করতে দেখে ছুটে পালাতে থাকেন অভিযুক্ত জ্যোতি। তবে পালানোর আগে তরুণীকে শাসিয়ে বলে যান, "তোকে দেখে নেব।" এরপরেই পুলিশে অভিযোগ জানান ওই তরুণী। স্টেশনের বাইরে থেকেই অভিযুক্ত জ্যোতিকে পাকড়াও করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মাছওয়ালিকে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে রুজু হয়েছে মামলা।