Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ড্রাগ নেন সারা আলি খান, রকুলপ্রীত সিং! এনসিবির জেরায় বিস্ফোরক অভিযোগ রিয়ার

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত কাণ্ডে মাদক যোগের ঘটনায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। আগেই শোনা গিয়েছিল যে জেরায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বলিউডের একঝাঁক তারকার নাম ফাঁস করেছেন রিয়া। অভিনেত্রীর দাবি এই তারকাদের সকলেই মাদক সেবন বা ড্রাগ চক্রের

ড্রাগ নেন সারা আলি খান, রকুলপ্রীত সিং! এনসিবির জেরায় বিস্ফোরক অভিযোগ রিয়ার

শেষ আপডেট: 12 September 2020 03:17

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত কাণ্ডে মাদক যোগের ঘটনায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। আগেই শোনা গিয়েছিল যে জেরায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বলিউডের একঝাঁক তারকার নাম ফাঁস করেছেন রিয়া। অভিনেত্রীর দাবি এই তারকাদের সকলেই মাদক সেবন বা ড্রাগ চক্রের সঙ্গে জড়িত। সূত্রের খবর, এই তালিকায় রিয়া নাকি নাম করেছেন নবাব কন্যা সারা আলি খান, রকুলপ্রীত সিং, ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাটা, সুশান্তের বন্ধু এবং প্রাক্তন ম্যানেজার রোহিনী আইয়ার এবং পরিচালক মুকেশ ছাবরার। সূত্রের খবর, এনসিবিকে জেরায় রিয়া নাকি জানিয়েছেন, যে সুশান্ত এবং তাঁর সঙ্গে বসে একসাথেই মাদক সেবন করতেন এই তারকারা। শোনা গিয়েছে, সুশান্তের মৃত্যুতে মাদক যোগের ঘটনায় ২৫ জন বলিউড তারকাকে নাকি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে নারকোটিক্স ব্যুরো। ১৫ জনের উপর বিশেষ ভাবে নজর রাখা হয়েছে। এর আগে বলিউডের প্রথম সারির একাধিক তারকার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনে গর্জে উঠেছেন কঙ্গনা রানাওয়াতও। পরিচালক-প্রযোজক করণ জোহর এবং তাঁর বাড়ির ব্যক্তিগত পার্টিকে নিশানা বানিয়েছিলেন কঙ্গনা। রণবীর কাপুর, রণবীর সিং, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মাসান্দ ও আরও অনেকের নামেই বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন কঙ্গনা। এমনকি তাঁদের ড্রাগ টেস্টের দাবিও জানিয়েছেন হিমাচল কন্যা। গ্রেফতারের আগে রিয়া চক্রবর্তীকেও টানা তিনদিন জেরা করেছিল এনসিবি। গত রবিবার ৬ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার ৮ সেপ্টেম্বর পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স ব্যুরো। জানা গিয়েছে, এনসিবি দফতরে ভাই শৌভিকের মুখোমুখি বসিয়ে জেরা করার সময় নাকি ভীষণ ভাবে ভেঙে পড়েন রিয়া। কার্যত স্বীকার করে নেন যে তিনিই সুশান্তকে ড্রাগের যোগান তিনি। কখনও নিজেও মাদক সেবন করতেন। নিজে না পারলে ভাই শৌভিককে দিয়ে ড্রাগ আনাতেন। এর পাশাপাশি রিয়া এও বলেন যে, "আমি যা করেছি সুশান্তের জন্যই করেছি।" আপাতত মুম্বইয়ের মহিলা জেল তথা বাইকুল্লা জেলে ঠাঁই হয়েছে রিয়া চক্রবর্তীর। গতকাল তৃতীয়বারের জন্য তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। আদালতের নির্দেশে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নিয়ম অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাইকুল্লা জেলেই থাকতে হবে রিয়াকে। যদিও তাঁর আইনিজীবী সতীশ মানশিন্ডে জানিয়েছেন, আগামী সপ্তাহে বম্বে হাই কোর্টে রিয়ার জামিনের জন্য আবেদন করা হবে।

```