Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ইমামের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ইমামেরই ভাইয়ের বিরুদ্ধে, উলটে ডিভোর্স নোটিস স্ত্রীকে

দ্য ওয়াল ব্যুরো : দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে দিল্লির এক ইমামের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ইমামের ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়ের বিরুদ্ধে কিছু বলা তো দূর, ধর্ষণের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠালেন ইমাম। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশ

ইমামের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ইমামেরই ভাইয়ের বিরুদ্ধে, উলটে ডিভোর্স নোটিস স্ত্রীকে

শেষ আপডেট: 29 October 2018 16:04

দ্য ওয়াল ব্যুরো : দাদা বাড়ি না থাকার সুযোগ নিয়ে দিল্লির এক ইমামের স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ইমামের ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়ের বিরুদ্ধে কিছু বলা তো দূর, ধর্ষণের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্সের নোটিস পাঠালেন ইমাম। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এক গ্রামে। পুলিশ সূত্রে খবর, রবিবার ওই ইমাম বাড়িতে ছিলেন না। সেই সুযোগ নিয়েই তাঁর ভাই মইনুদ্দিন তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের পর এই ঘটনার প্রতিবাদ করলে ওই মহিলাকে মারধর করা হয়, বলেও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন বাবার বুকেও শিশু পাবে ‘মায়ের দুধ’, বিশেষ কিট আবিষ্কারের পথে লন্ডনের গবেষকরা

বাড়ি ফিরে ঘটনা জানতে পেরে ভাইয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া তো দূর, উলটে স্ত্রীকেই বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন ওই ইমাম। পুলিশ জানিয়েছে এক বছর আগেই তাঁদের নিকাহ হয়েছিল। আপাতত ওই মহিলা নিজের বাপের বাড়িতে আছেন বলে জানা গেছে। এই ঘটনা জানতে পেরে ওই মহিলার ভাই থানায় মইনুদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মইনুদ্দিন পলাতক। তাঁর খোঁজ করছে পুলিশ। মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```