Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কুপ্রস্তাবে রাজি হয়নি দলিত কিশোরী, কাস্তে দিয়ে মাথা কাটার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর কুপ্রস্তাবে রাজি হয়নি কিশোরী। আর সেই জন্যই মাথা কেটে নেওয়া হয়েছে বছর তেরোর এক দলিত কিশোরীর। এই নৃশংস ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সালেম জেলার আট্টুর গ্রামে। অভিযোগের তির উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্

কুপ্রস্তাবে রাজি হয়নি দলিত কিশোরী, কাস্তে দিয়ে মাথা কাটার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

শেষ আপডেট: 31 October 2018 18:09

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর কুপ্রস্তাবে রাজি হয়নি কিশোরী। আর সেই জন্যই মাথা কেটে নেওয়া হয়েছে বছর তেরোর এক দলিত কিশোরীর। এই নৃশংস ঘটনা ঘটেছে তামিলনাড়ুর সালেম জেলার আট্টুর গ্রামে। অভিযোগের তির উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দীনেশ কুমারকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। সালেম জেলে রাখা হয়েছে অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দীনেশকে। নিজেদের অভিযোগে পুলিশকে ওই কিশোরীর পরিবার জানিয়েছে, অনেকদিন ধরেই তাদের মেয়েকে উত্যক্ত করত দীনেশ। কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে বলেও অভিযোগ করেছে মৃতার পরিবার। পুলিশ জানিয়েছে, দীনেশের কুপ্রস্তাবে রাজি হয়নি ওই কিশোরী। গোটা ঘটনা সে জানিয়েছিল তাঁর মাকে। আর সেই রাগেই অভিযুক্ত দীনেশ কুমার কাস্তে দিয়ে মাথা কেটে দিয়েছে ওই কিশোরীর। পুলিশ আরও জানিয়েছে, স্থানীয় একটি সরকারি স্কুলে পড়ত ওই কিশোরী। তিন ভাইবোনের মধ্যে সেই ছিল সবচেয়ে ছোট। জানা গিয়েছে শ্রমিকের কাজ করেন মৃতার বাবা-মা।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```