Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সিবিআইয়ের আস্থানার বিরুদ্ধে এফআইআর, ভিতরে ভিতরে উল্লসিত তৃণমূল  

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকমাস আগে আস্থানা এসেছেন-আস্থানা এসেছেন বলে  হইহই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সারদা, রোজভ্যালি সহ চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের অগ্রগতি দেখতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা

সিবিআইয়ের আস্থানার বিরুদ্ধে এফআইআর, ভিতরে ভিতরে উল্লসিত তৃণমূল  

শেষ আপডেট: 21 October 2018 14:20

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকমাস আগে আস্থানা এসেছেন-আস্থানা এসেছেন বলে  হইহই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সারদা, রোজভ্যালি সহ চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের অগ্রগতি দেখতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এসেছিলেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। খানিকটা চিন্তার মেঘ জমেছিল তৃণমূলের আকাশেও। এই বুঝি আবার কাউকে ডেকে পাঠাল। কিন্তু তারপরেই আস্থানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসে। অবশেষে মঈন কুরেশী দুর্নীতি মামলায় সিবিআই-এর দু’নম্বর কর্তার বিরুদ্ধেই এফআইআর করল সিবিআই। জানা গিয়েছে, গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের কাছে আস্থানার বিরুদ্ধে এফআইআর করা হয় সিবিআই-এর তরফে। ফোনের কথোপকথন, টেক্সট মেসেজ সহ নানান তথ্য দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে আস্থানার বিরুদ্ধে। অভিযোগের তালিকায় নাম রয়েছে গোয়েন্দা সংস্থা ‘র’-এর শীর্ষ কর্তা সামন্ত কুমার গোয়েলেরও। হায়দরাবাদের গাচ্ছিবউলি-র ব্যবসায়ী সতীশ বাবু সানা-র ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির ভিত্তিতেই মূলত এফআইআরটি করা হয়েছে। সেই জবানবন্দিতে তিনি বলেছেন, মঈন কুরেশি মামলায় তাঁকে একাধিকবার সিবিআই দফতরে ডেকে জেরা হয়েছিল। ওই মামলা থেকে তাঁকে রেহাই পাইয়ে দেবে বলে এর পর দুবাইস্থিত এক ব্যবসায়ী তাঁকে আশ্বাস দেন। ওই ব্যবসায়ীর মারফত আস্থানা তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেছিলেন বলে সতীশবাবুর অভিযোগ। এর মধ্যে প্রথম কিস্তির ১ কোটি ৭৫ লক্ষ টাকা সতীশ তাঁর এক কর্মচারীর মারফত আস্থানার পাঠানো লোকের হাতে তুলে দিয়েছিলেন গত ডিসেম্বর মাসে। ওই মোটা টাকার হাত বদল হয়েছিল দিল্লিতে রাইসিনা রোডে প্রেস ক্লাবের পার্কিং লটে। শুধু সে বার নয়, সতীশবাবুর অভিযোগ এর পরেও বারবার তাঁর কাছে টাকা চাওয়া হয়। জবানবন্দিতে সতীশ জানিয়েছেন, সমস্ত হোয়াটস অ্যাপ কল এবং মেসেজের রেকর্ড তিনি সযত্নে রেখেছেন। প্রয়োজনে আদালতে সাক্ষ্য হিসাবে সেগুলি পেশ করতে তিনি প্রস্তুত। সিবিআই-য়ের গত অর্ধ শতাব্দীর ইতিহাসে এ ধরনের ঘটনা এক প্রকার নজিরবিহীন। যা কার্যত এই এলিট তদন্ত এজেন্সির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল বলে মনে করা হচ্ছে। [caption id="attachment_44258" align="aligncenter" width="700"] অলোক ভার্মা, সিবিআই ডিরেক্টর [/caption] রাকেশ আস্থানা গুজরাট ক্যাডারের আইপিএস। নরেন্দ্র মোদী আমেদাবাদের কুর্সি থেকে দিল্লির মসনদে যেতেই তাঁকে সিবিআই-এর অস্থায়ী ডিরেক্টর করে দেন। এরপর অলোক ভার্মা সিবিআই-এর ডিরেক্টর পদে যোগ দেওয়ার পরও আস্থানাকে না সরিয়ে রেখে দেওয়া হয় স্পেশাল ডিরেক্টর করে। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির ভিতর আস্থানা বনাম ভার্মার লড়াই সর্বজন বিদিত। দেশের শীর্ষ ব্যুরোক্রেসির খোঁজখবর রাখা অনেকেই বলেন যে, সিবিআই-এর ভিতর এখন গ্যাং ওয়ার চলছে। একদিকের মাথায় অলোক ভার্মা। অন্য দিকে রাকেশ আস্থানা। প্রসঙ্গত, কয়েকদিন আগেও আস্থানা ছুটেছিলেন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের দরজায়। সিভিসি-তে নালিশ ঠুকে জানিয়েছিলেন, তাঁর কাজে বাধা দেওয়া হচ্ছে। পাল্টা সিবিআই-এর তরফে সিভিসি-কে জানিয়ে দেওয়া হয়, আস্থানার কথায় আমল না দিতে। কারণ ওঁর বিরুদ্ধেই রয়েছে একাধিক অভিযোগ। [caption id="attachment_44257" align="aligncenter" width="861"] সিবিআই-এর সদর দফতর [/caption] এই চাপান উতোরের মাঝেই গত মঙ্গলবার সরকারি ভাবে রাকেশ আস্থানার বিরুদ্ধে এফআইআর হয়ে গিয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ২০১৭ সালে মঈন কুরেশি দুর্নীতি মামলায় বিশেষ তদন্তকারী দল গঠন করে সিবিআই। তার মাথাতেই ছিলেন আস্থানা। অভিযোগ, আস্থানা সহ আরও বেশ কয়েকজন আমলা নির্দিষ্ট কয়েকজন ব্যবসায়ীকে তদন্তের আওতায় রাখার আশ্বাস দিয়ে কয়েক ধাপে বেশ কয়েক কোটি টাকা ঘুষ নেন। আস্থানার বিরুদ্ধে সিবিআই-এর দায়ের করা এফআইআর নিয়ে তৃণমূল নেতৃত্ব উল্লসিত বলেই খবর। বাইরে প্রকাশ না করলেও শাসক দলের অনেক নেতাই ঘনিষ্ঠ মহলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তৃণমূলের অনেক নেতাই আস্থানা নিয়ে মুখ খুলেছিলেন। একাধিক বিতর্কসভায় কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্যরা প্রশ্ন তুলেছেন, “যে তদন্তকারী সংস্থার শীর্ষ আধিকারিকই দুর্নীতিগ্রস্ত, তাদের করা তদন্তের বিশ্বাসযোগ্যতা কোথায়?” তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই অভিযোগ করেছিলেন কেন্দ্রের মোদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সিবিআই-ইডি’র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে লেলিয়ে দিচ্ছে। একাধিক সমাবেশ মঞ্চ থেকে নেত্রীর সোচ্চার ঘোষণা ছিল, “সিবিআই, ইডি-র জুজু দেখিয়ে তৃণমূলকে কিচ্ছু করতে পারবে না।” ফলে আস্থানার বিরুদ্ধে এফআইআর-এ স্বভাবতই খুশি শাসক দল। [caption id="attachment_44259" align="aligncenter" width="580"] সিজিও কমপ্লেক্স [/caption] তবে পর্যবেক্ষক মহল এখন তাকিয়ে রয়েছে পুজোর পরের এই সময়টায় কী হয় তার দিকে। এমনিতেই পুজোর আগে থেকে গা ঝাড়া দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাসক দলের নেতারা অভিযোগের সুরে বলেছেন যত ভোট আসবে, তত এইসব বাড়বে। কুণাল ঘোষ, আসিফ খানদের ইতিমধ্যেই জেরা করে ফেলেছে সিবিআই। নোটিস গেছে পুলিশ কর্তাদের কাছেও। তার মধ্যে পল্লবকান্তি ঘোষ দেখা করে গেলেও সিজিও কমপ্লেক্সে আসেননি মালদহের পুলিশ সুপার তথা তৎকালীন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয় গত ৫ অক্টোবর। যে কারণে সুদীপবাবু কোর কমিটির সভাতেই যেতে পারেননি। আস্থানা কাণ্ডের পর সারদা, রোজভ্যালি, প্রয়াগের তদন্তে গতি আসে নাকি এখন সেদিকেই তাকিয়ে শাসক-বিরোধী সব পক্ষ।

```