Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সুপ্রিম কোর্টে জয়, আড়াই মাস পর নিজের অফিসে ফিরলেন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবারই কাজে যোগ দিলেন মধ্যরাতে অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মা। প্রায় আড়াই মাস পর দিল্লিতে এলেন গোয়েন্দা প্রধান বর্মা। গেলেন লোধি রোডের সিবিআই সদর দফতরের দশ তলার ঘরে। সিবিআই-এর গৃহযুদ

সুপ্রিম কোর্টে জয়, আড়াই মাস পর নিজের অফিসে ফিরলেন সিবিআই ডিরেক্টর অলোক বর্মা

শেষ আপডেট: 9 January 2019 09:14

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। বুধবারই কাজে যোগ দিলেন মধ্যরাতে অপসারিত সিবিআই প্রধান অলোক বর্মা। প্রায় আড়াই মাস পর দিল্লিতে এলেন গোয়েন্দা প্রধান বর্মা। গেলেন লোধি রোডের সিবিআই সদর দফতরের দশ তলার ঘরে। সিবিআই-এর গৃহযুদ্ধের জেরে গত ২৩ অক্টোবর মধ্যরাতে সিবিআই ডিরেক্টর অলোক বর্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় কেন্দ্র। অন্তর্বর্তীকালীন সিবিআই ডিরেক্টর করা হয় এম নাগেশ্বর রাওকে। ছুটিতে পাঠানো নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্মা। সেই মামলার রায়ে মধ্যরাতে ছুটিতে পাঠানোর কেন্দ্রীয় নির্দেশিকা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। অলোক বর্মাকে সিবিআই ডিরেক্টর পদে ফেরার নির্দেশ দেয় কোর্ট। সেই সময় আদালত এ-ও জানায়, আপাতত তিনি কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গড়ে দেয় আদালত। ওই কমিটিকে নির্দেশ দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে বৈঠক করে সবঠিক করতে। কিন্তু নিয়মের মারপ্যাঁচ দেখিয়ে ওই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে দেশের প্রধান বিচারপতিকে। সেখানে তাঁর মনোনীত কেউ যুক্ত হবেন। সিবিআই-এর ডিরেক্টর এবং স্পেশাল ডিরেক্টর একে অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তদন্তের দাবিতে দ্বারস্থ হন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় বেনজির গৃহযুদ্ধে শোরগোল পড়ে যায় সারা দেশে। মধ্যরাতে ছুটিতে পাঠানোর নোটিসে রাজনৈতিক তর্জা তুঙ্গে ওঠে। প্রসঙ্গত, অলোক বর্মা রাফায়েল নিয়ে তদন্ত করছিলেন। কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ তোলেন, মোদী নিজেকে রাফায়েল থেকে বাঁচাতেই সিবিআই ডিরেক্টরকে সরিয়ে দিয়েছেন। সিবিআই-এর মতো স্বশাসিত সংস্থায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেরও অভিযোগ তোলেন বিরোধীরা। সেই মামলায় গতকাল মোদী সরকার সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এতদিন পর্যন্ত সিল করা ছিল অলোক বর্মার ঘর। এ দিন নিজের ঘরেই যান সিবিআই ডিরেক্টর। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ রয়েছে।

```