Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৫, আহত কমপক্ষে ৫০

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গুজরাতের একটি রাসায়নিক কারখানা। প্রাথমিক ভাবে জানা যায়, ভারুচ জেলার দহেজ শিল্পাঞ্চলের একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ হয়েছে। কমপক্ষে ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া

গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৫, আহত কমপক্ষে ৫০

শেষ আপডেট: 3 June 2020 13:43

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গুজরাতের একটি রাসায়নিক কারখানা। প্রাথমিক ভাবে জানা যায়, ভারুচ জেলার দহেজ শিল্পাঞ্চলের একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণ হয়েছে। কমপক্ষে ৪০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল প্রথমে। আশঙ্কা ছিল যে আহতের সংখ্যা বাড়বে। আহতদের কয়েকজনের অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। এখন জানা গিয়েছে গুজরাতের এই রাসায়নিক কারখানার বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত অন্তত ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এদিন বিস্ফোরণের পর বিকট শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। নিমেষেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। রাসায়নিক কারখানা থেকে নির্গত ধোঁয়া বিষাক্ত হওয়ার কারণে কারখানা সংলগ্ন দুটো গ্রাম থেকে প্রায় ৪৮০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত কর্মীদের ভারুচের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বিস্ফোরণের ছবি-ভিডিও। জানা গিয়েছে এই কেমিক্যাল প্ল্যান্ট দেশের অন্যতম বিখ্যাত সংগঠন যশস্বী রসায়ন প্রাইভেট লিমিটেডের।

```