Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নিসর্গ: কতটা শক্তিশালী হতে পারে এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, কেমন প্রভাব ফেলবে মহারাষ্ট্র-গুজরাতে

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় ঘূর্ণিঝড় আসতে চলেছে ভারতে। ব্যবধান মাত্র ১৫ দিন। গত ২০ মে পূর্ব ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তাণ্ডব দেখিয়েছে সুপারসাইক্লোন উমফান। সেই বীভৎসতার রেশ কাটার আগেই এবার উত্তর মহারাষ্ট্র এবং দক্

নিসর্গ: কতটা শক্তিশালী হতে পারে এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, কেমন প্রভাব ফেলবে মহারাষ্ট্র-গুজরাতে

শেষ আপডেট: 2 June 2020 06:42

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় ঘূর্ণিঝড় আসতে চলেছে ভারতে। ব্যবধান মাত্র ১৫ দিন। গত ২০ মে পূর্ব ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তাণ্ডব দেখিয়েছে সুপারসাইক্লোন উমফান। সেই বীভৎসতার রেশ কাটার আগেই এবার উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ। আইএমডি-র পূর্বাভাস ৩ জুন সন্ধ্যা বা রাতে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম রূপে নিসর্গ আছড়ে পড়বে মধ্য ও পশ্চিম ভারতের এই দুই রাজ্যে। কতটা শক্তিশালী হতে পারে নিসর্গ----- ১. মৌসম ভবন জানিয়েছে হাওয়ার গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। হয়তো ল্যান্ডফলের সময় কিছুটা বাড়তে পারে গতিবেগ। ২. মূলত উপকূল অঞ্চলে আছড়ে পড়ার ফলে ঢেউয়ের উচ্চতা হবে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। ফলে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, ফসল, রাস্তাঘাট সবই ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। ৩. মুম্বই, থানে, রায়গড় এবং পালঘর----মহারাষ্ট্রের এই চারটি জেলায় ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এইসব জেলায়। এই তালিকায় রয়েছে সিন্ধুদূর্গও। গুজরাতেরও বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা। দাদরা, নগর-হাভেলি, দমন এবং দিউ-তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪. সতর্কতার খাতিরে মৎস্যজীবীদের জুনের ৪ তারিখ পর্যন্ত দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য আরবসাগর, গোয়া-কর্নাটক উপকূল এবং কেরল উপকূলে যেতে বারণ করা হয়েছে। ৫. করোনাভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই মুম্বইয়ের অবস্থা ভয়াবহ। তার মধ্যেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্ন উপকূলীয় এলাকায় ক্ষতির হবে সর্বাধিক। যদিও মহারাষ্ট্র এবং গুজরাতে পরিস্থিতি সামাল দিতে এনডিআরএফ-এর মোট ৩১টি টিম পাঠানো হয়েছে। প্রতি দলে থাকবেন ৪৫ জন। এনডিআরএফ-এর চিফ এসএন প্রধান জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। তাঁদের টিম প্রস্তুত। ঝড়ের গতিপপ্রকৃতি---- ১. আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য আরবসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপ পরিণত হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি সঞ্চয় করবে এই ডিপ ডিপ্রেশন। তারপর আগামী ২৪ ঘণ্টায় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে আছড়ে পড়বে উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত উপকূলে। ২. মূলত উত্তর মহারাষ্ট্রের রায়গড় জেলার হরিহরেশ্বর এবং দক্ষিণ গুজরাত উপকূল সংলগ্ন দমনের মাঝখান দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় নিসর্গ। বাংলাদেশের নামকরণ করা এই ঘূর্ণিঝড় প্রথমে উত্তরমুখী হয়ে এগোবে। তারপর এবার উত্তর-পূর্বে বাঁক নিয়ে অগ্রসর হবে এবং ৩ জুন আছড়ে পড়বে। ৩. আইএমডি সূত্রে খবর মুম্বই থেকে ৪৭০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে নিসর্গ। আর সুরাট থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে রয়েছে এই ঘূর্ণিঝড়। ৪. রেড অ্যালার্ট বা লাল সতর্কতা জারি হয়েছে মুম্বই, থানে, পালঘর এবং রায়গড়----মহারাষ্ট্রের এই চার জেলায়। এছাড়া আবহাওয়া দফতর জানিয়েছে হড়পা বানের সম্ভাবনা রয়েছে রত্নগিরি, থানে, মুম্বই, নাসিক এবং পালঘরে। এইসব এলাকাতেও জারি হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড় নিসর্গ-র প্রভাব ১. আইএমডি জানিয়েছে ২ জুন মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য আরবসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ। ২. মহারাষ্ট্রের যেসকল এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে সেখানে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ৩. ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় অর্থাৎ ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ হতে পারে সর্বাধিক ১২৫ কিলোমিটার/ঘণ্টা। যার জেরে নিম্ন উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ৪. যেসব এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে এনডিআরএফ। ৫. আগামী কয়েকদিন অর্থাৎ ৪ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মহারাষ্ট্র এবং গুজরাতের একাধিক অংশে। ৪ জুন বৃহস্পতিবারের দ্বিতীয় ভাগ থেকে শক্তি হারিয়ে দুর্বল হবে ঘূর্ণিঝড় নিসর্গ।

```