Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জয়া, ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিছুটা স্বস্তি বচ্চন পরিবারে

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। দুই অভিনেতাই ভর্তি রয়েছেন হাসপাতালে। গতকাল টুইট করে বিগ বি এবং জুনিয়র বচ্চন দু'জনেই জানিয়েছিলেন যে তাঁরা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এও বলেন যে বাড়ির বাকি সকলের

জয়া, ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ, কিছুটা স্বস্তি বচ্চন পরিবারে

শেষ আপডেট: 12 July 2020 02:59

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। দুই অভিনেতাই ভর্তি রয়েছেন হাসপাতালে। গতকাল টুইট করে বিগ বি এবং জুনিয়র বচ্চন দু'জনেই জানিয়েছিলেন যে তাঁরা কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি এও বলেন যে বাড়ির বাকি সকলের সোয়াব টেস্ট করা হয়েছে। রবিবার সকালে জানা গিয়েছে যে অমিতাভ এবং অভিষেক করোনায় আক্রান্ত হলেও জয়া বচ্চন, ঐশ্বর্য রাই এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। বচ্চন পরিবারে কর্মরত কোনও কর্মীরও কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে এমন খবর পাওয়া যায়নি। গতকাল রাতে টুইট করে অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ভর্তি হয়েছেন নানাবতী হাসপাতালে। বিগ বি বলেন পরিবারের বাকি সদস্য এবং কর্মীদের কোভিড টেস্ট করানো হচ্ছে। পাশাপাশি তিনি এও বলেন যে গত দশ দিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অতি অবশ্যই টেস্ট করিয়ে নেন। https://twitter.com/SrBachchan/status/1282002456063295490?s=19   এর কিছুক্ষণ পরেই টুইট করেন অভিষেক। জুনিয়র বচ্চন জানান, বাবার মতো তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন এবং ভর্তি হয়েছেন হাসপাতালে। তাঁদের দু'জনেরই মাইল্ড সিম্পটমস অর্থাৎ সামান্য উপসর্গ রয়েছে বলেও জানান অভিষেক। সেই সঙ্গে সকলের উদ্দেশে বলেন কেউ যেন অযথা আতঙ্কিত না হয়ে পড়েন। https://twitter.com/juniorbachchan/status/1282018653215395840?s=19 অমিতাভ এবং অভিষেক করোনায় আক্রান্ত হওয়ার পরই বচ্চন পরিবারের বাকি সদস্য অর্থাৎ জয়া, ঐশ্বর্য এবং আরাধ্যার কোভিড টেস্ট করানো হয়। শনিবার টেস্ট হয় তাঁদের। রবিবার সকালে তিনজনেরই রিপোর্ট এসেছে নেগেটিভ। আপাতত সাময়িক স্বস্তি বচ্চন পরিবারে। বচ্চন পরিবারে কর্মরত কোনও কর্মীরও কোভিড পজিটিভ রিপোর্ট আসেনি এখনও। বিগ বি এবং জুনিয়র বচ্চনের করোনা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের জন্য এসেছে অগুনতি শুভেচ্ছা বার্তা। বিনোদন দুনিয়ার পাশাপাশি খেলার জগতের ব্যক্তিত্ব এবং আমজনতাও অমিতাভ এবং অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

```