Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ ফুট নীচে গিয়ে পড়ল এসইউভি, উটিতে মৃত ৫ পর্যটক

দ্য ওয়াল ব্যুরো: উটির কাছে খাদে পড়ে গেল এসইউভি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু'জন। পুলিশ জানিয়েছে, বুধবার দুমড়ে যাওয়া ওই গাড়ি থেকে এই দু'জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পর্য

নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ ফুট নীচে গিয়ে পড়ল এসইউভি, উটিতে মৃত ৫ পর্যটক

শেষ আপডেট: 3 October 2018 15:51

দ্য ওয়াল ব্যুরো: উটির কাছে খাদে পড়ে গেল এসইউভি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ পর্যটকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও দু'জন। পুলিশ জানিয়েছে, বুধবার দুমড়ে যাওয়া ওই গাড়ি থেকে এই দু'জনকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ওই পর্যটকরা চেন্নাইয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উটি থেকে ২৪ কিলোমিটার দূরে উল্লাঠি খাদে পড়ে যায় ওই গাড়িটি। প্রায় ২৫০ ফুট নীচে গিয়ে পড়ে ওই এসইউভি। রবিবার উটির একটি রিসর্টে এসে উঠেছিলেন চেন্নাইয়ের বছর তিরিশের ওই যুবকেরা। সেখানকার কর্মীরাই প্রথম খেয়াল করেন যে ঘুরতে বেরোনোর পর একদিন কেটে গেলেও রিসর্টে ফেরেননি তারা। বিষয়টি নজরে আসায় তারাই প্রথম খবর দেয় পুলিশে। নিলিগিরি পুলিশের কর্মীরা খবর পাওয়া মাত্রই শুরু করে সার্চ অপারেশন। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই খাদে পড়ে গিয়েছে গাড়িটি। তাদের অনুমান সম্ভবত কোনও বাঁক নিতে যাচ্ছিলেন গাড়ির চালক। আর সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর সটান গাড়িটি গিয়ে পড়ে খাদে। পুলিশ জানিয়েছে, দু'দিন ধরে গাড়িতে আটকে ছিলেন উদ্ধার হওয়া দুই যুবক। খাদের নীচে পড়ার পর ঘন ঝোপ-জঙ্গলে ঢাকা পড়ে গিয়েছিল ওই এসইউভি গাড়িটি। তার ফলেই গাড়িটি খুঁজে পেতে দু'দিন সময়ে লেগে গিয়েছে। এমনটাই জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কবলে পড়া ওই যুবকের দলের মধ্যে কয়েকজন চাকরি সূত্রে চেন্নাইতে থাকেন বলে জানতে পেরেছে পুলিশ। এ দিকে সোশ্যাল মিডিয়ায় ওই যুবকদের একসঙ্গে তোলা একটি ছবি ভাইরাল হয়েছে। পুলিশের অনুমান সম্ভবত দুর্ঘটনার আগের দিন রিসর্টেই এই ছবি তুলেছিলেন ওই যুবকরা।

```