নেশার ঘোরে দিল্লির পাঁচতারা হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু এনআরআই ব্যবসায়ীর
দ্য ওয়াল ব্যুরো: ল্যুটিয়েন দিল্লির এক পাঁচতারা হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক এনআরআই ব্যবসায়ীর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। দিল্লি পুলিশ সূত্রে খবর, আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা নরেন্দর এ মঙ্গলম পেশায় ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি ভারতে এ
শেষ আপডেট: 10 November 2018 07:37
দ্য ওয়াল ব্যুরো: ল্যুটিয়েন দিল্লির এক পাঁচতারা হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো এক এনআরআই ব্যবসায়ীর।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। দিল্লি পুলিশ সূত্রে খবর, আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা নরেন্দর এ মঙ্গলম পেশায় ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি ভারতে এসেছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার গভীর রাত আড়াইটে নাগাদ ল্যুটিয়েন দিল্লির তাজ মানসিংহ হোটেলে চেক ইন করেন তিনি। বৃহস্পতিবার তাঁর হোটেল ছেড়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু বুধবার রাত পৌনে বারোটা নাগাদ হোটেলের নীচের লবিতে ৪৮ বছরের এই ব্যবসায়ীর দেহ পড়ে থাকতে দেখা যায়। কিছু পড়ার শব্দ পেয়ে হোটেলের কর্মীরা বাইরে এসে এই ঘটনা থেকেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
পুলিশ সূত্রে খবর, তদন্তের সময় মঙ্গলমের ঘর থেকে বেশ কয়েকটি মদের বোতল পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, মদ খেয়ে নেশার ঘোরে দোতলা'র বাগানঘেরা খোলা ছাদে যান মঙ্গলম। এই ছাদে কোনও রেলিং বা গ্রিল নেই। এখান থেকেই অসাবধানে পড়ে গেছেন মঙ্গলম, বলে অনুমান পুলিশের। এই ঘটনায় হোটেলের কোনও কর্মী যুক্ত নয় বলেই তাঁদের ধারণা।
নরেন্দর এ মঙ্গলমের মা বেঙ্গালুরুতে থাকেন। খবর পেয়ে তিনি দিল্লি এসে পৌঁছেছেন। মেরিল্যান্ড থেকে তাঁর পরিবারও রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশে। শনিবার তাঁদের দিল্লি এসে পৌঁছানোর কথা। হোটেলের তরফে মঙ্গলমের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। তাঁদের তরফে বলা হয়েছে, " খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমরা কর্তৃপক্ষের সঙ্গে সব রকমের সহযোগীতা করব।"