Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, গুজরাতে আটক নির্যাতিতার তুতো ভাই

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে তারই তুতো ভাইয়ের (কাজিন ব্রাদার) বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী কানে শুনতে পেত না। ছিল না কথা বলার ক্ষমতাও। কিশোরীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলি

১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, গুজরাতে আটক নির্যাতিতার তুতো ভাই

শেষ আপডেট: 18 October 2020 04:02

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে তারই তুতো ভাইয়ের (কাজিন ব্রাদার) বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী কানে শুনতে পেত না। ছিল না কথা বলার ক্ষমতাও। কিশোরীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে গুজরাতের বানাসকাঁথা জেলায়। সেখানকার দীসা শহরে ঘটেছে এমন মর্মান্তিক এবং নৃশংস ঘটনা। আজ সকালেই কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ডিএসপি কুশল ওঝা জানিয়েছেন, দান্তিওয়াড়া তালুকের মোতি ভাখার গ্রামে একটি জনমানবশূন্য নির্জন এলাকা থেকে উদ্ধার হয়েছে নির্যাতিতার দেহ। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান, ধর্ষণের পর কিশোরীকে খুন করা হয়েছে। কারণ সম্ভবত অভিযুক্তকে চিনতে পেরে গিয়েছিল নির্যাতিতা। আর তাই তথ্য-প্রমাণ লোপাটের জন্য কিশোরীকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। রিপোর্ট হাতে এলেই সবটা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কিশোরীর এক তুতো ভাইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃতার বাবা-মা। সেই অভিযোগের ভিত্তিতে বছর ২৫-এর এক যুবককে আটক করেছে পুলিশ। সত্যিই সে এই ঘটনায় যুক্ত কিনা তা জানতে যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্যাতিতার মা-বাবাই বা এই ছেলের বিরুদ্ধে কেন অভিযোগ এনেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দান্তিওয়াড়া থানায় আটক যুবককে জেরা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরীকে জোর করে টেনে ওই নির্জন এলাকায় নিয়ে গিয়েছিল আততায়ী। তারপর তাকে ধর্ষণ করে সে। এরপর প্রমাণ লোপাটের জন্য কিশোরীকে খুন করে দেহ ফেলে রেখে চম্পট দেয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সূত্রের খবর, ঘটনার আগে কিশোরীকে একজনের বাইকে চড়ে যেতে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে এই মুহূর্ত ধরা পড়েছে। যেখানে দেখা গিয়েছে বাইক চালাচ্ছে হলুদ শার্ট পরা এক যুবক। এই ফুটেজ দেখার পরই কিশোরীর এক তুতো ভাইয়ের বিরুদ্ধে বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ এনেছেন কিশোরীর মা-বাবা। পুলিশ জানিয়েছে আটক যুবকের বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এই যুবকই অপরাধী প্রমাণ হলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ধর্ষণ, অপহরণ, খুন----এইসব অভিযোগের পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হবে।

```