Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইসিএসই, আইএসসি-র রেজাল্ট আগামীকাল, কীভাবে নম্বর জানবেন ছাত্রছাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল ২৪ জুলাই আইএসসি ও আইসিএসসি ফল ঘোষণা করা হবে। শুক্রবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, আগামীকাল দুপুর ৩টের সময় দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনে

আইসিএসই, আইএসসি-র রেজাল্ট আগামীকাল, কীভাবে নম্বর জানবেন ছাত্রছাত্রীরা

শেষ আপডেট: 23 July 2021 09:30

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল ২৪ জুলাই আইএসসি ও আইসিএসসি ফল ঘোষণা করা হবে। শুক্রবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, আগামীকাল দুপুর ৩টের সময় দশম ও দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) জানিয়েছে, পড়ুয়ারা কাউন্সিলের ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবে, তাছাড়া এসএমএস করেও ফল জানা যাবে। কাউন্সিলের কেরিয়ার পোর্টাল থেকে দশম ও দ্বাদশের ফলাফল সংগ্রহ করতে পারবে স্কুলগুলি। এ বছর মেধাতালিকা প্রকাশ করা হবে না। আগামীকাল বেলা ৩টের পর থেকে results.cisce.org ও cisce.org ওয়েবসাইটে লগইন করে ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে আইএসসি ও আইসিএসসি-র আইডি দিয়ে ০৯২৪৮৮২৮৮৩ নম্বরে পাঠাতে হবে। পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে সে বিষয়ে আগেই জানিয়েছিল সিআইএসসিই। বলা হয়েছিল, দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণির নম্বর বিবেচনা করা হবে। সেই সঙ্গে দশমের অভ্যন্তরীণ নম্বরও যোগ করা হবে। তাছাড়া, মূল্যায়নের ক্ষেত্রে স্কুলে ছাত্রছাত্রীদের গত ৬ বছরের পরীক্ষার ফলও বিবেচনা করে দেখা হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে কাউন্সিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মতোই চলতি বছর আইএসসি ও আইসিএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে সিবিএসই দ্বাদশের রেজাল্ট বের হবে। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, ফলাফল নিয়ে পড়ুয়াদের কোনও অভিযোগ থাকলে তা রিভিউ করা যাবে না। যেহেতু ছাত্রছাত্রীরা এবার পরীক্ষা দেননি, তাই নম্বর রিভিউ করার অন্য উপায় নেই। কাউন্সিলের ঠিক করে দেওয়া ফর্মুলাতেই মূল্যায়ন হবে। যদি নম্বরের ব্যাপারে কোনও স্কুলের আপত্তি থাকে তাহলে তা ১ অগস্টের মধ্যে কাউন্সিলকে জানাতে হবে।

```