Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দুর্ঘটনা এবার ভারতীয় হিমালয়ে, নন্দাদেবী-ইস্ট অভিযানে গিয়ে নিখোঁজ আট অভিযাত্রী

দ্য ওয়াল ব্যুরো: পর্বতাভিযানের ইতিহাসের এক ভয়াবহ মরসুম দেখছে হিমালয়। এবার দুর্ঘটনা ভারতীয় হিমালয়ে। ভারতের উত্তরাখন্ডে অবস্থিত নন্দাদেবী-ইস্ট (৭৪৩৪ মি) শৃঙ্গ অভিযানে গিয়ে সাত বিদেশি ও এক ভারতীয়কে নিয়ে গড়া একটি অভিযাত্রী দল নিখোঁজ হয়ে গেছে।

দুর্ঘটনা এবার ভারতীয় হিমালয়ে, নন্দাদেবী-ইস্ট অভিযানে গিয়ে নিখোঁজ আট অভিযাত্রী

শেষ আপডেট: 1 June 2019 09:42

দ্য ওয়াল ব্যুরো: পর্বতাভিযানের ইতিহাসের এক ভয়াবহ মরসুম দেখছে হিমালয়। এবার দুর্ঘটনা ভারতীয় হিমালয়ে। ভারতের উত্তরাখন্ডে অবস্থিত নন্দাদেবী-ইস্ট (৭৪৩৪ মি) শৃঙ্গ অভিযানে গিয়ে সাত বিদেশি ও এক ভারতীয়কে নিয়ে গড়া একটি অভিযাত্রী দল নিখোঁজ হয়ে গেছে। গত ১৩ মে টিমটি নন্দাদেবী-ইস্ট অভিযান  শুরু করে। টিমটি মুন্সিয়ারি থেকে  ৯০ কিলোমিটার পথ পায়ে হেঁটে নন্দাদেবী বেসক্যাম্প পৌঁছায়। টিমটিতে ছিলেন আমেরিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আসা সাত পর্বতারোহী এবং  Indian Mountaineering Foundation -এর তরফ থেকে টিমটির সঙ্গে ছিলেন একজন ভারতীয় লিয়াজো অফিসার। অভিযাত্রী দলটির গত শুক্রবার (৩১ মে) বেসক্যাম্পে ফিরে আসার কথা থাকলেও দলটি ফিরে আসেনি। টিমটির মুন্সিয়ারী ফেরার কথা ছিল আজ, ১ জুন। [caption id="attachment_110168" align="aligncenter" width="495"] দলনেতা মার্টিন মোরান[/caption] অভিযানটির দলনেতা ছিলেন বিখ্যাত পর্বতারোহী ব্রিটেনের মার্টিন মোরান। সদস্যদের মধ্যে ছিলেন  ব্রিটেনের পর্বতারোহী জন ম্যাকলেন, রিচার্ড পেইন, রুপার্ট ওয়েবল। আমেরিকার অ্যান্থনি সুডেকন,রোনাল্ড উইমেল। অস্ট্রেলিয়ার মহিলা পর্বতারোহী রুথ ম্যাকেন্স ও ভারতের লিয়াজো অফিসার চেতন পান্ডে। অভিযানটির ব্যবস্থাপনায় ছিল দিল্লির হিমালয়ান রান অ্যান্ড ট্রেক লিমিটেড।
বেসক্যাম্প সূত্রে জানা গেছে, দলটি শুক্রবার রাতে শৃঙ্গ আরোহণের পথে হারিয়ে গেছে। জেলা প্রশাসন উদ্ধারকারী দল পাঠিয়েছে, আজ রাতেই  সেই উদ্ধারকারী দল পৌঁছে যাবে নন্দাদেবী বেসক্যাম্প। এবং বেসক্যাম্পে থাকা অনান্য টিম মেম্বারদের সঙ্গে উদ্ধারকার্য চালাবে।

```