Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চার জঙ্গি খতম কাশ্মীরে, অনন্তনাগে বন্ধ ইন্টারনেট পরিষেবা

দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হল কাশ্মীর। অনন্তনাগ জেলার দয়ালগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল চার জঙ্গির। এই ঘটনার পরই গোটা অনন্তনাগ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। কাশ্মীর পুলিশে

চার জঙ্গি খতম কাশ্মীরে, অনন্তনাগে বন্ধ ইন্টারনেট পরিষেবা

শেষ আপডেট: 15 March 2020 09:59

দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হল কাশ্মীর। অনন্তনাগ জেলার দয়ালগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হল চার জঙ্গির। এই ঘটনার পরই গোটা অনন্তনাগ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে খবর আসে অনন্তনাগের দয়ালগাম এলাকায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। সেই খবরের ভিত্তিতে সেখানে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রবিবার ভোরে তল্লাশি চালানোর সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপরই উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ বাদে গুলি চালানো বন্ধ হলে ঘটনাস্থলে তল্লাশি শুরু হয়। সেখান থেকে চার জঙ্গির মৃতদেহ ও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। যদিও জঙ্গিদের পরিচয় সম্পর্ক নির্দিষ্ট কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। নতুন করে গোলাগুলি চলার ঘটনা ঘটতেই কাশ্মীরের বেশ কয়েকটি জেলায় বাড়তি নজরদারি শুরু হয়েছে।

```